শূন্য থেকে ১০০ ঊর্ধ্ব, কোন বয়সে কত মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ জুলাই ২০২১, ২০:৫৫ আপডেট : ১৫ জুলাই ২০২১, ২০:৫৫

গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২২৬ জন। তাদের নিয়ে দেশে করোনাতে এখন পর্যন্ত মোট মারা গেলেন ১৭ হাজার ২৭৮ জন।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হবার কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। তার ১০ দিন পর প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর কথাও জানায় অধিদফতর।

তখন থেকে স্বাস্থ্য অধিদফতর কোন বয়সে কতজনের মৃত্যু সেটা জানাতো। তবে সেটা রাখা হতো ষাটোর্ধ বছর বয়স পর্যন্ত। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর প্রথম করোনাতে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীদের বয়সসীমা ষাটোর্ধ থেকে বাড়িয়ে ১০০ বছরের বেশি বয়স অন্তর্ভুক্ত করেছে।

তাতে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ১০০ ঊর্ধ্ব বয়সের মারা গেছেন দুইজন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে মারা গেছেন তিনজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে মারা গেছেন ২২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছয় জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, আর শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে মোট মারা যাওয়া ১৭ হাজার ২৭৮ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছরের মধ্যে মারা ৫৪ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১০৭ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩৫৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৯৭৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই হাজার ৪৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চার হাজার ১৫৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচ হাজার ৪২৬ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিন হাজার নয়জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৯৩২ জন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১৯১ জন আর একশো বছরের বেশি বয়সের মারা গেছেন ২১ জন।

 

/জেএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা
খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা
ফার্নেস অয়েলের দাম বাড়লো
ফার্নেস অয়েলের দাম বাড়লো
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
সাশ্রয়ী ও নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে সংসদীয় কমিটির সুপারিশ
সাশ্রয়ী ও নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে সংসদীয় কমিটির সুপারিশ
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত