ঢাকায় সরকারি আইসিইউ ফাঁকা মাত্র ২২টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২১, ১৯:৫৬আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৯:৫৬

রাজধানী ঢাকার করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে ক্রমেই কমে আসছে নিবিড় পরিচর্যা কেন্দ্রের ( আইসিইউ) বেডের সংখ্যা।  স্বাস্থ্য অধিদফতর মঙ্গলবার (২৭ জুলাই) জানিয়েছে, করোনা ডেডিকেটেড ১৬ হাসপাতালের মধ্যে ৮ হাসপাতালেই আইসিইউ ফাঁকা নেই।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ঢাকার সরকারি ১৬ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে তিনটি হাসপাতালে সাধারণ শয্যা থাকলেও আইসিইউ নেই।  তিন হাসপাতাল হচ্ছে  সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল।

বাকি ১৩ হাসপাতালের মধ্যে কুর্মিটোলা হাসপাতালের ১০ বেড, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ৬ বেড, সরকারি কর্মচারী হাসপাতালের ছয় বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ বেড, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ বেড, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের আট বেড, টিবি হাসপাতালের চার বেড ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের সবগুলোতে রোগী ভর্তি।

অর্থাৎ করোনা ডেডিকেটেড ১৩ হাসপাতালের মধ্যে ৮ হাসপাতালেই আইসিইউ ফাঁকা নেই।

বাকি হাসপাতালগুলোর মধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬ বেডের মধ্যে একটি, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৪ বেডের মধ্যে একটি, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের মধ্যে একটি, জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের ১০ বেডের মধ্যে ছয়টি আর ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালের ২১২ বেডের মধ্যে ১৩টি বেড ফাঁকা রয়েছে।

অর্থাৎ, রাজধানীর করোনা রোগীদের চিকিৎসা দেওয়া ১৬ হাসপাতালের ৩৮১টি আইসিইউ বেডের মধ্যে মাত্র ২২টি বেড ফাঁকা রয়েছে।

/জেএ/এমআর/
সম্পর্কিত
গোপালগঞ্জসহ ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ
‘শুধু আইসিইউ বাড়িয়ে হাম পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব না’
হামে মারা যাচ্ছে শিশু, আইসিইউ না পেলে কী করবেন
সর্বশেষ খবর
ইতালির বিশ্বকাপ জয়ী ফুটবলার আর নেই
ইতালির বিশ্বকাপ জয়ী ফুটবলার আর নেই
গাড়ির ধাক্কায় প্রাণ গেলো পরিচ্ছন্নতাকর্মীর, বাড়িতে প্রতিমন্ত্রী, ডিএনসিসি প্রশাসক ও এমপি
গাড়ির ধাক্কায় প্রাণ গেলো পরিচ্ছন্নতাকর্মীর, বাড়িতে প্রতিমন্ত্রী, ডিএনসিসি প্রশাসক ও এমপি
টেকনাফে রাখাইন থেকে আসা রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮
টেকনাফে রাখাইন থেকে আসা রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: এবার পরীক্ষার করে ব্যবস্থা নেওয়ার কথা জানালো বিএসটিআই
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: এবার পরীক্ষার করে ব্যবস্থা নেওয়ার কথা জানালো বিএসটিআই
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড