লাইফ সাপোর্টে সেই শিক্ষিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৩, ১৮:১৮ আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১৮:১৮

পারিবারিক কলহের জেরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন শিক্ষিকা সুদীপ্তা রায় ঘোষ লাইফ সাপোর্টে আছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন চিকিৎসকরা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে এই শিক্ষিকাকে স্বামীর হাতে প্রহৃত হতে দেখা যায়। অভিযোগ উঠেছে, আর্থিক বিষয় নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে গত ১৬ জুলাই স্বামী সুনীল রঞ্জন ঘোষ মারধর করেন সুদীপ্তা রায় ঘোষকে। এরপর থেকে রাজধানীর পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন তিনি। তবে চিকিৎসকদের ধারণা মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের কারণে এমনটি হতে পারে।

চিকিৎসকরা জানান, গত ১৭ জুলাই সুদীপ্তা ঘোষকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে মাঝে একদিন লাইফ সাপোর্ট খুলে ফেলা হলেও স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে না পারায় পুনরায় তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে কর্তব্যরত সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. মো. আরিফ সোমবার (২৪ জুলাই) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রোগীর অবস্থা এখনও সংকটাপন্ন। বিপদমুক্ত বলা যাবে না। তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছিল, কিন্তু সেটি খুলে নেওয়ার মতো অবস্থা এখনও হয়নি। আমাদের আরও সময় লাগবে বুঝতে যে, ওনাকে আসলে লাইফ সাপোর্ট থেকে বের করে আনা যাবে কিনা। তবে তিনি রেসপন্স করছেন।’

চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, পরিবার জানিয়েছে— রোগী রাতে ঘুমিয়েছে, কিন্তু সকালে ঘুম থেকে ওঠেনি। সকালে ঘুম থেকে ওঠাতে গেলে সুদীপ্তার ছেলে শংখময় ঘোষ বাসায় ওষুধের পাতা পড়ে থাকার আলামত খুঁজে পান। এরপর হাসপাতালে নিয়ে আসা হলে ভর্তির সময় রোগীর জ্ঞান খুবই কম ছিল।

চিকিৎসকরা জানান, ইউরিন টেস্ট করে সেখানে ঘুমের ওষুধের উপস্থিতি পাওয়া গেছে, যা মাত্রাতিরিক্ত ছিল।       

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
আর কোনও কর্মীর গায়ে হাত দিলে থানার ইট খুলে নেবো: ওসির কক্ষের সামনে এনসিপি নেতা
পা ধরে বলেছি আমার বাবা নেই, আপনারাই আমার বাবা: তারপরও ছাড়েনি তারা
সরকারি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে পলেস্তারা পড়ে ৩ রোগী আহত
সর্বশেষ খবর
এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ
এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ
বাংলা কিউআরে টাকা পাঠানো যাবে ‘পারসোনাল অ্যাকাউন্টে’
বাংলা কিউআরে টাকা পাঠানো যাবে ‘পারসোনাল অ্যাকাউন্টে’
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো