আমি লিডার নই, ক্যাডার: দিল্লিতে মমতা

বিদেশ ডেস্ক
২৯ জুলাই ২০২১, ০৭:৪৫আপডেট : ২৯ জুলাই ২০২১, ০৭:৪৫

বিজেপি-কে রুখতে হলে ভারতের বিরোধী দলগুলোকে একজোট হতে হবে বলে বার্তা দিয়েছিলেন একুশের মঞ্চেই। দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক সেরেও একই বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে, ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি-কে হারাতে হলে সব বিরোধী দলগুলোকে একজোট হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। সোনিয়ার সঙ্গে জোট নিয়ে ‘সদর্থক’ আলোচনা হয়েছে বলে জানালেও বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করা প্রয়োজন বলে মন্তব্য করেন মমতা।

বুধবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং তার পুত্র দলের আরেক নেতা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ সেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মমতা। বিজেপি বিরোধী জোটে তিনিই নেতৃত্ব দেবেন কিনা, তার কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে মমতা বলেন, ‘বিজেপি-কে হারাতে হলে সবাইকে একজোট হয়ে লড়তে হবে। একা আমি কিছু করতে পারবো না। আমি লিডার নই, ক্যাডার। আমি স্ট্রিট ফাইটার।’

বুধবার ১০ নম্বর জনপথে সোনিয়ার সঙ্গে রাহুলও বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানান মমতা। তিনি বলেন, ‘আমাকে চায়ের আমন্ত্রণ পাঠিয়েছিলেন সোনিয়া গান্ধী। রাহুল গান্ধীও ছিলেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করা নিয়ে আলোচনা হয়েছে। কথা হয়েছে পেগাসাস এবং কোভিড নিয়েও। ভবিষ্যতে ইতিবাচক ফল বেরিয়ে আসবে বলে আমি আশাবাদী।’

এদিকে ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে বিরোধীদের ফোনে আড়ি পাতা নিয়ে বুধবারও উত্তাল ছিল ভারতীয় পার্লামেন্টের বাদল অধিবেশন। সেখানে তৃণমূলের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সরকারের বিরুদ্ধে বিক্ষোভে শামিল হতে দেখা গিয়েছে। বিজেপি-র অভিযোগ, ইচ্ছাকৃতভাবে পার্লামেন্ট অধিবেশন বানচাল করে দেওয়া হচ্ছে। কিন্তু মমতার প্রশ্ন, ‘সরকার পেগাসাস নিয়ে জবাব দিচ্ছে না কেন? মানুষ তো জানতে চাইছে। পার্লামেন্টে আলোচনা হবে না! তো কোথায় হবে? চায়ের দোকানে? এটা কি চায়ের দোকানে আলোচনার বিষয়? পার্লামেন্টে জবাব দিতে হবে সরকারকে।’ সূত্র: আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
পরিচিত জয়পুরের আড়ালে লুকিয়ে আছে যে অচেনা সৌন্দর্য
শি জিনপিংয়ের সফরে চীন-ভারত সম্পর্কে বরফ গলবে?
বাড়িতে শ্বশুরের শরীরে ২৬টি ছুরিকাঘাত, বারে পার্টি করতে করতেই খুনের নির্দেশনা দেন পুত্রবধূ
সর্বশেষ খবর
দায়িত্বশীলতার সঙ্গে মুক্তবুদ্ধির চর্চা- মত প্রকাশের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
দায়িত্বশীলতার সঙ্গে মুক্তবুদ্ধির চর্চা- মত প্রকাশের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এবার হত্যা মামলায় গ্রেফতার কলিমুল্লাহ
এবার হত্যা মামলায় গ্রেফতার কলিমুল্লাহ
যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই
যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই
পরোক্ষ ধূমপান থেকে নিজেকে কীভাবে বাঁচাবেন জানুন
পরোক্ষ ধূমপান থেকে নিজেকে কীভাবে বাঁচাবেন জানুন
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই