হাসপাতাল থেকে টিকাকেন্দ্র সরানো হবে: স্বাস্থ্যের ডিজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২১, ১৮:৫৬আপডেট : ০১ আগস্ট ২০২১, ২০:১৩

দেশে করোনার টিকাদান কেন্দ্র অচিরেই আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম। তিনি বলেন, ‘আমরা চাচ্ছি হাসপাতাল থেকে টিকাকেন্দ্র বের করে নিয়ে আসতে।’

রবিবার (১ আগস্ট) তিনি  এসব কথা জানান।

প্রসঙ্গত, আগামী ৭ আগস্ট থেকে সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে।

এ প্রসঙ্গে ডিজি বলেন, ‘টিকাদান কেন্দ্র বাড়বে। সিটি করপোরেশন এবং গ্রামের ওয়ার্ড পর্যায়ে যখন টিকা দেওয়া শুরু হবে, তখন টিকা গ্রহীতা অনেক বেড়ে যাবে। আমরা চাচ্ছি  হাসপাতাল থেকে টিকাকেন্দ্র বের করে নিয়ে আসতে।’

হাসপাতালে টিকাদান কেন্দ্র করার কারণ জানিয়ে তিনি বলেন, ‘আমাদের এতদিন ধরে যে বড় ভয় ছিল, টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া হয় কিনা, যার জন্য ইমিডিয়েট হাসপাতালের সাপোর্ট লাগবে, কিন্তু আমরা দেখলাম, গত কয়েক মাসে এত এত টিকা দেওয়া দেখলাম, সে রকম মেজর কোনও দুর্ঘটনার সম্মুখীন হইনি।’

ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, ‘সেক্ষেত্রে যদি হাসপাতালগুলোকে ফ্রি না করি, তাহলে প্রতিটি হাসপাতালেই স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। হাসপাতালের বাইরে আনলেই টিকাকেন্দ্র বেড়ে যাবে। আর কেন্দ্র বাড়লেই আরও বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে পারবো।’

গ্রামাঞ্চলে স্কুল-কলেজ-কমিউনিটি হেলথ ক্লিনিক আর ঢাকার ভেতরে মেডিক্যাল কলেজগুলোতে কেন্দ্র দিয়ে দিতে চাই জানিয়ে অধ্যাপক খুরশিদ আলম বলেন, ‘হাসপাতাল থেকে টিকাকেন্দ্র কলেজ বিল্ডিংগুলোতে ট্রান্সফার করতে চাচ্ছি। কলেজের জায়গা বড়, শিক্ষার্থীরাও নাই, সেখানে মাল্টিপল বুথ করে টিকা দিতে চাই।’

গ্রামাঞ্চলে টিকাদানের বিষয়ে ইতোমধ্যে মাইক্রোপ্ল্যান হয়ে গেছে, প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণ শেষ হলেই আগামী ৭ আগস্ট থেকে টিকা দেওয়া শুরু হবে জানিয়ে তিনি বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে সম্প্রসারিত টিকাদান কেন্দ্রে যেভাবে টিকা দেয়, সেভাবেই টিকা দেওয়া হবে।’

সোমবার (২ আগস্ট) থেকে দেশে অ্যাস্ট্রাজেনেকার প্রথম টিকা দেওয়া শুরু হবে। সেক্ষেত্রে যাদের অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেওয়ার নির্ধারিত তিন মাস অতিবাহিত হয়েছে, কিন্তু এখন দেওয়া হলে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে কিনা প্রশ্নে ডিজি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার বলেছে, অ্যাস্ট্রাজেনেকার টিকার বেলায় গ্যাপটা বেশি হলে অ্যান্টিবডি টাইটার বাড়ে, তার মানে প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়।’

সেক্ষেত্রে তিন মাস খুব বেশি গ্যাপ না। আমরা আশা করছি, এতে কোনও ক্ষতি হবে না।’

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক কিউআর, এক দেশ: বদলে যাচ্ছে লেনদেনের বাংলাদেশ
এক কিউআর, এক দেশ: বদলে যাচ্ছে লেনদেনের বাংলাদেশ
প্রধানমন্ত্রীকে আমিরাতের প্রেসিডেন্টের চিঠি, ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরের আগ্রহ
প্রধানমন্ত্রীকে আমিরাতের প্রেসিডেন্টের চিঠি, ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরের আগ্রহ
বাতাসের পর আল্লাহর অন্যতম বড় নেয়ামত বৃষ্টি, এ বিষয়ে কোরআন কী বলে
বাতাসের পর আল্লাহর অন্যতম বড় নেয়ামত বৃষ্টি, এ বিষয়ে কোরআন কী বলে
মরক্কো থেকে হাজারো মানুষের অনুপ্রবেশের চেষ্টা, স্পেনের সীমান্তে নিহত ৯
মরক্কো থেকে হাজারো মানুষের অনুপ্রবেশের চেষ্টা, স্পেনের সীমান্তে নিহত ৯
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি