‘মোহাম্মদ’ নাম অপছন্দ হওয়ায় ভারতীয় যাত্রীর হামলায় আহত উবার চালকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর ২০২৬, ১৬:৫৮ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৬:৫৮

যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস শহরতলিতে ‘মোহাম্মদ’ নাম অপছন্দ হওয়ায় ভারতীয় বংশোদ্ভূত এক যাত্রীর হামলার শিকার সোমালি-আমেরিকান উবার চালক মারা গেছেন। শনিবার সকালে হেনেপিন কাউন্টি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ৫১ বছর বয়সী মোহাম্মদ ইউসুফের মৃত্যু হয় বলে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, গত ১৪ নভেম্বর হামলার সময় ইউসুফকে সিটবেল্ট দিয়ে শ্বাসরোধ করা হয় এবং নিজের গাড়ি চাপা দিয়ে একটি খাদে ফেলে রাখা হয়। এরপর থেকেই তিনি আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। মুসলিম নাগরিকদের অধিকার সংগঠন কেয়ার-মিনেসোটা বলেছে, মোহাম্মদের পরিবার, প্রিয়জন এবং যারা তার পাশে দাঁড়িয়েছিলেন, সেই সব সহকর্মী চালক ও কমিউনিটির সদস্যদের প্রতি আমরা আন্তরিক সমবেদনা ও প্রার্থনা জানাচ্ছি।

এই হামলার ঘটনায় ২৫ বছর বয়সী সামিত অপূর্ব প্যাটেলের বিরুদ্ধে সেকেন্ড-ডিগ্রি হত্যাচেষ্টা ও গাড়ি ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছিল। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে হেনেপিন কাউন্টি অ্যাটর্নি মেরি মরিয়ার্টি জানান, প্যাটেলের বিরুদ্ধে আনা অভিযোগ এখন ‘সেকেন্ড-ডিগ্রি ইচ্ছাকৃত হত্যা’য় উন্নীত করা হবে।

প্যাটেলের আইনজীবী ক্যাথরিন টার্নার এক ই-মেইলে লিখেছেন, প্যাটেল এই মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করছেন। মামলাটি এখনও বিচারাধীন থাকায় তিনি ও তার পরিবার জনসাধারণকে এখনই কোনও রায় না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

আদালতের নথিপত্র অনুযায়ী, যাত্রী তোলার সময় ইউসুফ তার ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন, যিনি নিজেও একজন উবার চালক। ইউসুফের ভাই জানান, তিনি ফোনে ওই যাত্রীকে বলতে শোনেন যে তার ‘মোহাম্মদ’ নামটি পছন্দ নয়। এর কিছুক্ষণ পরই তিনি ইউসুফকে সোমালি ভাষায় চিৎকার করে বলতে শোনেন যে তাকে বেল্ট দিয়ে শ্বাসরোধ করা হচ্ছে এবং গাড়ি চাপা দেওয়া হচ্ছে। তবে অ্যাটর্নি মরিয়ার্টি বলেছেন, এই হামলা বিদ্বেষপ্রসূত ছিল, তা প্রমাণ করার মতো পর্যাপ্ত তথ্যপ্রমাণ নেই।

ইউসুফের পাঁচ সন্তানের মধ্যে বড় মোস্তফা ওসমান জানান, তার বাবা ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রে আসেন এবং বহু বছর ধরে গাড়ি চালাচ্ছিলেন। হামলার পর ইউসুফের শরীরে পাঁচটি অস্ত্রোপচার করা হয়েছিল। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সোমালি জনগোষ্ঠীর বসবাস মিনেসোটায় এবং এই সহিংসতার ঘটনায় স্থানীয় সোমালি কমিউনিটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
সঠিক পথেই এগোচ্ছে মক্কা প্যাক্ট: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
ধানক্ষেতে ৩০ বছর বয়সী নারীর গলাকাটা লাশ, প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ
নৌবাহিনী ও আইআরজিসির সমন্বয় বাড়ানোর আহ্বান ইরানের প্রেসিডেন্টের
সর্বশেষ খবর
শামসুল হুদা একাডেমি ঘুরে দেখলেন জাপানি প্রতিনিধিরা
শামসুল হুদা একাডেমি ঘুরে দেখলেন জাপানি প্রতিনিধিরা
সঠিক পথেই এগোচ্ছে মক্কা প্যাক্ট: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
সঠিক পথেই এগোচ্ছে মক্কা প্যাক্ট: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি
রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি
জিয়াউল আহসানকে ‘দানব’ বানানোর মিডিয়া ট্রায়াল চলছে, অভিযোগ আইনজীবীর  
জিয়াউল আহসানকে ‘দানব’ বানানোর মিডিয়া ট্রায়াল চলছে, অভিযোগ আইনজীবীর  
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন