সেনাবাহিনীর ক্যাপ্টেন মেয়েকে পুলিশের এসআই বাবার স্যালুট

রংপুর প্রতিনিধি
০৩ আগস্ট ২০২১, ০০:৪৭আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৫:৪৪

বাবা আব্দুস সালাম পুলিশের উপ-পরিদর্শক (এসআই)। তার মেয়ে ডা. শাহনাজ পারভিন সেনাবাহিনীর ক্যাপ্টেন। সেনাবাহিনীর ক্যাপ্টেন হিসেবে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়ার পর বাবা স্যালুট করলেন মেয়েকে। মেয়েও বাবাকে স্যালুটের উত্তর দিলেন। এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। দিনভর বিভিন্ন জায়গা থেকে শত শত ফোন পেয়ে আবেগে আপ্লুত হন আব্দুস সালাম।

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বাংলা ট্রিবিউনকে আব্দুস সালাম বলেন, ‘আমার জীবন ধন্য, মেয়েকে স্যালুট করতে পেরে। এ দৃশ্য যতদিন বেঁচে থাকবো মনে থাকবে। আমার আনন্দ প্রকাশের ভাষা নেই। এখন মনে হচ্ছে সত্যিই আমি গর্বিত বাবা।’

এসআই আব্দুস সালাম জানান, তিনি রংপুরের গঙ্গাচড়া মডেল থানায় কর্মরত রয়েছেন। পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার চন্দ্রখানা গ্রামে তার বাড়ি। বর্তমানে চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে রংপুরে রয়েছেন। তিনটি মেয়ে সন্তানের বাবা তিনি। বড় মেয়ে শাহনাজ পারভীন রংপুর মেডিক্যাল কলেজের ৪৩তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। সেশন ২০১৩-২০১৪। ইন্টার্ন শেষ করে সম্প্রতি ক্যাপ্টেন পদে চাকরি পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীতে। মেজো মেয়ে উম্মে সালমা একটি বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষার্থী। সবার ছোট স্মৃতিমণি মীম এসএসসি পরীক্ষার্থী।

তিনি আরও জানান, তার বড় মেয়ে শাহনাজ পারভীন ছোটবেলা থেকেই মেধাবী। ২০১৩-১৪ সেশনে রংপুর মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পান শাহনাজ। এরপর এমবিবিএস পাস করার পর ইন্টার্ন শেষ করে সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে চাকরি পান।

এ ব্যাপারে পুলিশ সুপার বিপ্লব কুমার জানান, আব্দুস সালাম একজন আদর্শ বাবা। তিনি তিন মেয়েকে কষ্ট করে লেখাপড়া করাচ্ছেন। এটা পুলিশ বাহিনীর সদস্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’

এ ব্যাপারে গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, ‘আমরা সবাই আনন্দিত। নিজের চেয়ে উচ্চ পদে মেয়েকে চাকরিতে দেখতে পাওয়ার অনুভূতি অন্যরকম। এমন অর্জন সব বাবার গর্বের।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাভার থানার ওসি প্রত্যাহার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান