২৪ জনের লাশ বুঝে পেলেন স্বজনেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২১, ১৬:০৪আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৬:০৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডসের সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৪ জন শ্রমিকের  মরদেহ হস্তান্তর  করেছে সিআইডি।

বুধবার (৪ আগস্ট) বেলা দেড়টায় শ্রমিক আতিয়ারের লাশ তার স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়ার মাধ্যমে ঢাকা মেডিক্যা কলেজ মর্গ থেকে ২৪ জনের লাশ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। বিকাল সাড়ে ৩টায় লাশ হস্তান্তর শেষ হয়।

এর আগে বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে মর্গের সামনে ভিড় করেন স্বজনেরা।

 ২৬ দিন পর প্রিয় স্বজনের শেষ চিহ্নটুকু পেয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। চোখের পানি মুছতে মুছতে অ্যাম্বুলেন্সে করে তারা লাশ নিয়ে গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেন।

নারায়ণগঞ্জেরর অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মাহফুজুর রহমান বলেন, ‘আজ  ২৪ জনের মরদেহ হস্তান্তর করা হচ্ছে। বাকি মরদেহ শনিবার হস্তান্তর করা হবে। লাশ বহন ও দাফনের জন্য নগদ ২৫ হাজার করে টাকা করে দেওয়া হচ্ছে স্বজনের হাতে।’

তিনি বলেন, ‘জেলা প্রশাসনের কর্মীরা এবং পুলিশ মিলে  অ্যাম্বুলেন্সে লাশ তুলে দিচ্ছেন।’

সিআইডির ফরেনসিক বিভাগ থেকে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যাওয়া ৪৮ জনের ডিএনএ পরীক্ষা করে ৪৫ জনকে শনাক্ত করা হয়েছে।

প্রত্যেক পরিবারকে সরকারের পক্ষ থেকে ২৫ হাজার এবং কোম্পনির পক্ষ থেকে দুই লাখ করে টাকা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় গত ৮ জুলাই বিকাল সাড়ে ৫টায় আগুনের সূত্রপাত হয়। কারখানার ছয় তলা ভবনটিতে তখন প্রায় ৪০০-এর বেশি কর্মী কাজ করছিলেন। কারখানায় প্লাস্টিক, কাগজসহ মোড়ক করার প্রচুর সরঞ্জাম থাকায় আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে সব ফ্লোরে।

 প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ থাকায় কয়েকটি ফ্লোরের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের ২০ ঘণ্টার বেশি সময় লাগে। সবমিলিয়ে এ ঘটনায় ৫২ জনের লাশ উদ্ধার হয়।

/এআরআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের