এক সপ্তাহের ব্যবধানে কমেছে শনাক্ত, বেড়েছে মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২১, ২০:০৩ আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২০:০৩

চলতি সপ্তাহে দেশে করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা বেড়েছে। তবে নমুনা পরীক্ষা বাড়লেও শনাক্তের সংখ্যা কমেছে। এছাড়া চলতি সপ্তাহে গত সপ্তাহের তুলনায় মৃত্যুহার বেড়েছে পাঁচ দশমিক ৩১ শতাংশ।

চলতি সপ্তাহে করোনাতে আক্রান্ত হয়ে এক হাজার ৭২৬ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আর গত সপ্তাহে মারা গিয়েছিলেন এক হাজার ৬৩৯ জন। 

শনিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর সপ্তাহভিত্তিক করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, শনাক্তের সংখ্যা, সুস্থতার সংখ্যা ও মৃত্যু সংখ্যা বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে।

অধিদফতর জানায়, চলতি সপ্তাহে (১ আগস্ট থেকে ৭ আগস্ট) দেশে নমুনা পরীক্ষা হয়েছে তিন লাখ ৩৪ হাজার ৫১৩টি। আর গত সপ্তাহে (২৫ জুলাই থেকে ৩১ জুলাই) নমুনা পরীক্ষা হয়েছিল তিন লাখ ২৩ হাজার ২০০টি। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে নমুনা পরীক্ষার হার বেড়েছে তিন দশমিক ৫০ শতাংশ।

চলতি সপ্তাহে রোগী শনাক্ত হয়েছেন ৯৩ হাজার ৯১২ জন আর গত সপ্তাহে রোগী শনাক্ত হয়েছিলেন ৯৬ হাজার ১৪০ জন। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে রোগী শনাক্তের হার কমেছে দুই দশমিক ৩২ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, চলতি সপ্তাহে গত সপ্তাহের তুলনায় করোনাতে আক্রান্ত হয়ে রোগী সুস্থ হয়েছেন বেশি। এ সপ্তাহে ১ লাখ ১০ হাজার ৬০৮ জন রোগী সুস্থ হয়েছেন আর গত সপ্তাহে সুস্থ হয়েছিলেন ৮৯ হাজার ৮৭৩ জন। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে সুস্থতার হার বেড়েছে ২৩ দশমিক শূন্য সাত শতাংশ।

/জেএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সালমান মুক্তাদিরের সঙ্গে এরপর কী ঘটবে, বললেন আসিফ মাহমুদ
সালমান মুক্তাদিরের সঙ্গে এরপর কী ঘটবে, বললেন আসিফ মাহমুদ
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অ‌ভি‌যো‌গে নারীসহ দুই জনের সশ্রম কারাদণ্ড
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অ‌ভি‌যো‌গে নারীসহ দুই জনের সশ্রম কারাদণ্ড
বাড়ি থেকেই বের হতে পারছি না: মমতা
বাড়ি থেকেই বের হতে পারছি না: মমতা
সায়েম স্যারের জন্য এবার চোখ বেঁধে মিছিল
সায়েম স্যারের জন্য এবার চোখ বেঁধে মিছিল
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো