দুই দিনে টিকা দেওয়া হয়েছে ৩৮ লাখ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২১, ০০:০৫ আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০০:০৬

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর এখন পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ১ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৬২৮ ডোজ। এর মধ্যে এক ডোজ নিয়েছেন এক কোটি ৪০ লাখ ৭ হাজার ৮৩৭ জন এবং টিকার দুই ডোজ নিয়েছেন ৪৫ লাখ ৯৫ হাজার ৭৯১ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। 

রবিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। শনিবার থেকে দেশব্যাপী গণটিকা দেওয়া শুরু হয়। আর এই দুই দিনে মোট টিকা দেওয়া হয়েছে ৩৮ লাখ ৭০ হাজার ৩১৪ ডোজ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, শনিবার তিন বিভাগের তথ্য বাকি থাকায় তা রবিবার হালনাগাদ করা হয়েছে। এতে দেখা যায়, ৭ আগস্ট টিকা পেয়েছেন ৩১ লাখ ২৪ হাজার ৬৬ জন এবং ৮ আগস্ট টিকা দেওয়া হয়েছে ৭ লাখ ৪৬ হাজার ২৪৮ ডোজ।

রবিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ কেউ পায়নি এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৩ হাজার ৯০৮ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৬৩ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৪ লাখ ৩৫ হাজার ২১৮ জন।

পাশাপাশি রবিবার ফাইজারের প্রথম ডোজ কাউকে দেওয়া হয়নি এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন চার হাজার ৮৩৪ জন। আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৬৬ হাজার ৮০১ ডোজ।

এছাড়া ৬৬ লাখ ৯ হাজার ১৪৫ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬৪ লাখ ৬৫ হাজার ১১৮ জনকে আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৪৪ হাজার ২৭ জনকে। 

মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ১৬ লাখ ৬২ হাজার ৪০১ ডোজ, আর রবিবার দেওয়া হয়েছে ২ লাখ ২৯ হাজার ৫৩৫ ডোজ।

এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ২ কোটি ৪৯ লাখ ৮১ হাজার ২৭ জন ।

/এসও/এনএইচ/    
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়ি থেকেই বের হতে পারছি না: মমতা
বাড়ি থেকেই বের হতে পারছি না: মমতা
সায়েম স্যারের জন্য এবার চোখ বেঁধে মিছিল
সায়েম স্যারের জন্য এবার চোখ বেঁধে মিছিল
মেসির বিদায়ী ম্যাচে নেই দুই ঘনিষ্ঠ সতীর্থ
মেসির বিদায়ী ম্যাচে নেই দুই ঘনিষ্ঠ সতীর্থ
নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: ৩ আসামি ৩ দিনের রিমান্ডে
নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: ৩ আসামি ৩ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো