বরগুনা থেকে ঢাকাগামী সব ধরনের বাস বন্ধ, মালিকরা বলছেন ‌‘নিরাপত্তার সংকট’

বরগুনা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ১৬:৫১ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৬:৫৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে বরগুনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল থেকে রাজধানী অভিমুখী সব পরিবহনের বাস চলাচল বন্ধ আছে। এতে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে বরগুনা থেকে বরিশালসহ অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক আছে।

রবিবার সকালে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকার পৌর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকা অভিমুখী কোনও যাত্রীবাহী বাস চলাচল করছে না। বাস না পেয়ে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের উদ্দেশে টার্মিনালে আসা যাত্রীরা ফিরে যেতে বাধ্য হচ্ছেন। তবে অভ্যন্তরীণ রুট ও বরিশালগামী লোকাল বাস চলাচল স্বাভাবিক আছে।

এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই বাস টার্মিনালে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

বরগুনা জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি রোকনুজ্জামান সালাম বলেন, বরগুনা থেকে বরিশালসহ বিভাগের অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক আছে। ঢাকাগামী পরিবহনগুলো শনিবার রাতে ছেড়ে গেছে। কিছু বাস ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আসছেও। তবে নিরাপত্তার সংকটে রবিবার রাজধানীর সঙ্গে বাস চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। গাড়ি ভাঙচুর বা পুড়িয়ে দেওয়ার আশঙ্কায় মালিকরা নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চলাচল বন্ধ রেখেছেন। এ নিয়ে আমাদের কিছুই করার নেই।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সার্বক্ষণিক মাঠে রয়েছে। এ ছাড়া কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য বাস টার্মিনালে পুলিশ মোতায়েন রয়েছে।

/এএম/ 
সম্পর্কিত
বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশের
জামালপুরে রেললাইনের ক্লিপ খুলে নাশকতার চেষ্টা
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে আরও একজনের মৃত্যু
সর্বশেষ খবর
রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি
রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি
জিয়াউল আহসানকে ‘দানব’ বানানোর মিডিয়া ট্রায়াল চলছে, অভিযোগ আইনজীবীর  
জিয়াউল আহসানকে ‘দানব’ বানানোর মিডিয়া ট্রায়াল চলছে, অভিযোগ আইনজীবীর  
‘মোহাম্মদ’ নাম অপছন্দ হওয়ায় ভারতীয় যাত্রীর হামলায় আহত উবার চালকের মৃত্যু
‘মোহাম্মদ’ নাম অপছন্দ হওয়ায় ভারতীয় যাত্রীর হামলায় আহত উবার চালকের মৃত্যু
শাহজালালে অবতরণের পর ফ্লাইটে ধোঁয়া, দ্রুত নামলেন যাত্রীরা
শাহজালালে অবতরণের পর ফ্লাইটে ধোঁয়া, দ্রুত নামলেন যাত্রীরা
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন