করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২১, ১৯:৫০ আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২১:৪২

দেশে গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪৫ জন। এরমধ্যে সবচেয়ে বেশি ৮৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১১ হাজার ৪৬৩ জনের মধ্যে সবচেয়ে বেশি ছয় হাজার ৯৬ জন এ বিভাগের।

সোমবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

অধিদফতর জানাচ্ছে, অন্য বিভাগগুলোর মধ্যে চট্টগ্রামে ৭১ জন, রাজশাহীতে ১০ জন, খুলনায় ২৫ জন, বরিশালে ৬ জন, সিলেটে ১৮ জন, রংপুরে ১৯ জন এবং ময়মনসিংহে ১৩ জন মারা গেছেন।

অপরদিকে, একই সময়ে অন্য বিভাগগুলোর মধ্যে ময়মনসিংহ বিভাগে ৩২০ জন, চট্টগ্রাম বিভাগে দুই হাজার ১০৪ জন, রাজশাহী বিভাগে ৫৫১ জন, রংপুর বিভাগে ৩৯১ জন, খুলনা বিভাগে ৯১১ জন, বরিশাল বিভাগে ৩৮৮ জন আর সিলেট বিভাগে ৭০২ জন শনাক্ত হয়েছেন।

/জেএ/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনস্বার্থের মামলার জন্য পৃথক রিট বেঞ্চ চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
জনস্বার্থের মামলার জন্য পৃথক রিট বেঞ্চ চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া
সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া
বুফের দাম বাড়িয়ে বাড়তি বিল, ভোক্তা পেলেন ১ লাখ টাকা
বুফের দাম বাড়িয়ে বাড়তি বিল, ভোক্তা পেলেন ১ লাখ টাকা
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে বড় সিদ্ধান্ত স্ক্যালোনির
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে বড় সিদ্ধান্ত স্ক্যালোনির
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো