আরও ১৭ লাখ সিনোফার্মের ভ্যাকসিন এসেছে

 বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২১, ২১:৫৮আপডেট : ১০ আগস্ট ২০২১, ২২:৩৫

ভ্যাকসিনের আন্তর্জাতিক অ্যালায়েন্স কোভ্যাক্স সুবিধায় আরও ১৭ লাখ ডোজ চীনের সিনোফার্মের টিকা দেশে পৌঁছেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ মঙ্গলবার সন্ধ্যায় এমিরাটসের একটি কার্গো ফ্লাইটে টিকার এই চালান ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

এর আগে সিনোফার্মের ৮১ লাখ ডোজ টিকা দেশে এসেছে। এরমধ্যে দুই দফায় চীন সরকারের উপহার দেওয়া ১১ লাখ ডোজ ছাড়া বাকি ৭০ লাখ কেনা চুক্তির আওতায় দেশে এসেছে।

এই চালানসহ পাঁচ দিনে চীন থেকে মোট প্রায় ৫৪ লাখ ৬১ হাজার ডোজ সিনোফার্মের টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. মাওলা বক্স।

এরমধ্যে কোভ্যাক্স সুবিধার আওতায় আজকের ১৭ লাখ ডোজ ছাড়াও বৃহস্পতিবার ৬১ হাজার, শুক্রবার চীন সরকারের উপহারের ১০ লাখ এবং শনিবার কেনা টিকার ১০ লাখ ডোজ আসবে।

/জেএ/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিঃসঙ্গ ও একাকী থাকার শাস্তি আমরা চাই না
নিঃসঙ্গ ও একাকী থাকার শাস্তি আমরা চাই না
স্বর্ণের দাম বাড়লো, ভরিতে কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরিতে কত 
অস্ত্র ছাড়তে রাজি হামাস, দাবি ট্রাম্পের
অস্ত্র ছাড়তে রাজি হামাস, দাবি ট্রাম্পের
হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ ৯ জনের বিরুদ্ধে ছাত্রদলের অভিযোগ দায়ের
হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ ৯ জনের বিরুদ্ধে ছাত্রদলের অভিযোগ দায়ের
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি