করোনার প্রভাব যুব সমাজকে বিচ্ছিন্ন করছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২১, ১৬:৫৮ আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৬:৫৮

বাংলাদেশের যুব সমাজের খুবই উদ্ভাবনি শক্তি আছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘এ দেশের যুব সমাজ উদ্যোক্তা হিসেবে কিংবা আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতায় নিজেদের প্রতিষ্ঠিত করছে। একইসঙ্গে লক্ষ্য করি আরও একটি যুব সমাজ রয়েছে, যারা মূলধারা থেকে বিচ্যুত হয়ে আছে। যারা নিজ ইচ্ছায়, সামাজিক কিংবা প্রথাগতভাবে পিছিয়ে আছে। যাদের আমরা বলি বিযুক্ত যুব সমাজ।’

বুধবার (১১ আগস্ট) এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্মের আয়োজনে ‘বাংলাদেশে বিযুক্ত যুব সমাজ: কে, কেন ও কীভাবে’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। সংলাপটির সহযোগিতায় ছিল জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), বাংলাদেশ। সংলাপে সভাপতিত্ব করেন দেবপ্রিয় ভট্টাচার্য।

সিপিডির সম্মানীয় ফেলো বলেন, ‘নাগরিক প্লাটফর্ম বাংলাদেশের বিচ্ছিন্ন যুব সমাজ নিয়ে এ আলোচনার আয়োজন করেছে। এ আলোচনায় চারটি বিষয়কে বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে—“বিচ্ছিন্ন যুব সমাজ” একটি অর্থবহ প্রত্যয় কিনা?; বিচ্ছিন্ন যুব সমাজের অন্তর্ভুক্ত কারা এবং কেন?; অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা থেকে তরুণদের বিচ্ছিন্ন হওয়ার কারণ পর্যালোচনা এবং গতানুগতিক যুবকেন্দ্রিক প্রতিষ্ঠান ও নীতির পাশাপাশি এ বিচ্ছিন্ন যুব সমাজের জন্য অর্থবহ ও কার্যকর সমাধান অনুসন্ধান।’

এ সময় বক্তারা বলেন, দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে এ যুব সমাজকেই চিহ্নিত করা হয়েছে আলোচনায়। কিন্তু চলমান করোনার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে দেশের এ যুব সমাজের ওপর। এ প্রভাবের মাত্রাও ভিন্ন ভিন্ন। প্রান্তিক এবং পিছিয়েপড়া যুব গোষ্ঠীর ওপর যার মাত্রা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। শিক্ষা, কর্মসংস্থান ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব এবং প্রযুক্তিগত বৈষম্য এ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সর্বোপরি একটি বিচ্ছিন্ন যুব সমাজে পরিণত করছে। যুব সমাজের এ বিচ্ছিন্নতাবোধ সমাজে নানা অসংগতি তৈরি করছে। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে যুব সমাজের এ বিচ্ছিন্নতাকে আরও গভীরভাবে বিশ্লেষণের দাবি রাখে। আগামীতে এ বিষয়ে জরিপ হওয়া প্রয়োজন। তথ্য-উপাত্তের ভিত্তিতে বিযুক্ত যুব সমাজকে কীভাবে মূলধারায় নিয়ে আসা যায় সে বিষয়ে আরও গবেষণা ও সমাধান খুঁজে বের করতে হবে।

 

 

 

/জিএম/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালে গিয়েছিলেন মাকে দেখতে, ভবন থেকে পড়ে মেয়ের মৃত্যু
হাসপাতালে গিয়েছিলেন মাকে দেখতে, ভবন থেকে পড়ে মেয়ের মৃত্যু
শিক্ষার্থী নিপীড়ন ঠেকাতে কওমি মাদ্রাসায় হচ্ছে ‘সুরক্ষা কমিটি’, হটলাইন চালুর নির্দেশ
শিক্ষার্থী নিপীড়ন ঠেকাতে কওমি মাদ্রাসায় হচ্ছে ‘সুরক্ষা কমিটি’, হটলাইন চালুর নির্দেশ
নির্বাচনি দায়িত্বে থাকা পুলিশ সদস্যের ওপর গাড়িয়ে তুলে হত্যাচেষ্টা, আটক ২
নির্বাচনি দায়িত্বে থাকা পুলিশ সদস্যের ওপর গাড়িয়ে তুলে হত্যাচেষ্টা, আটক ২
চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের চিকিৎসায় বিশেষ ‘গ্রিন চ্যানেল’ চালু
চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের চিকিৎসায় বিশেষ ‘গ্রিন চ্যানেল’ চালু
সর্বাধিক পঠিত
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা