নব্য জেএমবির বোমা বিশেষজ্ঞ জাবি শিক্ষার্থীসহ তিনজন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২১, ১৯:৫৯আপডেট : ১১ আগস্ট ২০২১, ২০:০৪

নব্য জেএমবি’র সামরিক শাখার প্রধান প্রশিক্ষক ও বোমা প্রস্তুতকারক গ্রেফতার জাবি শিক্ষার্থীসহ ৩ জনের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আসামিরা হলেন‑ সামরিক শাখার প্রধান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. জাহিদ হাসান ওরফে রাজু ওরফে ইসমাঈল হাসান ওরফে ফোরকান, সাইফুল ইসলাম মারুফ ওরফে বাসিরা ও মো. রুম্মান হোসেন ফাহাদ ওরফে আব্দুল্লাহ।

বুধবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত রিমান্ডের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোম ডিসপোজাল ইউনিটের পুলিশ পরিদর্শক ইলিয়াস হোসেন তিন আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। এসময় আদালত প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) দিনগত রাতে অভিযান চালিয়ে ওই আসামিদের গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

এ সময় তাদের কাছ থেকে বিস্ফোরক পদার্থ, ঢাকনাযুক্ত জিআই পাইপ, রিমোট কন্ট্রোল ডিভাইস, লোহার বল, সাংগঠনিক কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন ও একটি ট্যাব উদ্ধার করা হয়।

সিটিটিসির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, গত ১০ আগস্ট রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটের একটি টিম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা  হয়েছে।

আরও পড়ুন: নব্য জেএমবির বোমা বিশেষজ্ঞ সেই জাবি শিক্ষার্থী গ্রেফতার

/এমএইচজে/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ঋণের ভ্যান গেলো, এখন কিস্তি দেবো কী করে’, অটোভ্যান হারিয়ে নিঃস্ব শাহাদৎ 
‘ঋণের ভ্যান গেলো, এখন কিস্তি দেবো কী করে’, অটোভ্যান হারিয়ে নিঃস্ব শাহাদৎ 
বিক্ষোভে ফের উত্তপ্ত যন্তর মন্তর, আহত ৫ পুলিশ সদস্য
বিক্ষোভে ফের উত্তপ্ত যন্তর মন্তর, আহত ৫ পুলিশ সদস্য
টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা কেন জরুরি
টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা কেন জরুরি
১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের