১০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

বেনাপোল প্রতিনিধি
২১ মে ২০২৫, ১০:৩৫আপডেট : ২১ মে ২০২৫, ১০:৩৫

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ১০ টাকার লোভ দেখিয়ে টানা চার দিন ধর্ষণের অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় নির্যাতিতা ওই শিশুর মা বাদী হয়ে শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

শিশুটির মা জানান, সিরাজুল ইসলাম তাদের প্রতিবেশী। তার স্বামী পেশায় একজন ভ্যানচালক এবং সে অন্যের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করেন। তারা দুইজনই সকালে বাড়ি থেকে কাজের জন্য বের হয়ে যান।

তিনি আরও জানান, এদিকে সিরাজুলের স্ত্রী গত এক সপ্তাহ যাবৎ আত্মীয়ের বাড়িতে অবস্থান করার সুযোগে ৪ দিন তার মেয়েকে নিজের ঘরে ডেকে নিয়ে ১০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করে। গত শুক্রবার (১৬ মে) দুপুরে শিশুটিকে আবার ও নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে সিরাজুল। এ সময় তার আরেক ৬ বছর বয়সী মেয়ে বিষয়টি দেখে ফেলে। পরে ধর্ষণের বিষয়টি জানাজানি হয়।

বিষয়টি তিনি ও তার স্বামী স্থানীয় মোড়ল-মাতব্বরদের জানিয়ে কোন উপায়ান্তর না পেয়ে মঙ্গলবার বিকালে থানায় গিয়ে সিরাজুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ সময় তিনি তার মেয়েকে ধর্ষণকারী ধর্ষক সিরাজুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গে তিনি ভুক্তভোগী পরিবারের বাড়িতে পুলিশ পাঠিয়ে তাদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন এবং থানায় আসতে আহ্বান জানান। পরে তারা থানায় এসে ধর্ষণসংক্রান্ত একটা লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন এবং অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী