স্ত্রীর নামে উপহারের দুটি ঘর, সাময়িক বরখাস্ত চেয়ারম্যান

মানিকগঞ্জ প্রতিনিধি
১৪ আগস্ট ২০২১, ১৯:০৮ আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১৯:০৮

একাধিক প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) বিকাল ৫টার দিকে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আবু জাফর রিপন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ওই দিনই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, চেয়ারম্যান জাহিদুল ইসলামের বিরুদ্ধে পূর্ব আঠালিয়া মাস্তানের মসজিদ থেকে বাচ্চু খানের জমি পর্যন্ত রাস্তার কাজে অনিয়ম, যার জমি আছে ঘর নেই প্রকল্পের আওতায় স্ত্রীর নামে দুটি ঘর বরাদ্দ এবং সরকারিভাবে বরাদ্দকৃত গভীর নলকূপ চাচার বাড়িতে স্থাপনের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে। চেয়ারম্যান কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪ (৪) (খ) ও (ঘ) অপরাধ সংঘটিত হওয়ায় ৩৪ (১) ধারা অনুযায়ী জাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হলো।

এ ব্যাপারে বরখাস্ত হওয়া চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ অন্যান্য কার্যক্রমের ওপর আমি পাঁচ বারের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। মাস্তানের মসজিদ থেকে বাচ্চু খানের জমি পর্যন্ত আমার প্রকল্প ছিল না। স্ত্রীর নামের ঘর বরাদ্দের অভিযোগ অসত্য। যথাযথ নিয়ম মেনে দুই চাচার বাড়িতে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। এ জন্য বরখাস্ত হয়েছি।

/এএম/
সম্পর্কিত
কোচিংয়ে ছাত্রীকে চুমু দেওয়ার ভিডিও ভাইরাল, চাকরি হারালেন শিক্ষক
সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
যেসব কারণ দেখিয়ে বরখাস্ত করা হলো ডিবির সেই হারুনকে
সর্বশেষ খবর
জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় এনসিপির নিন্দা
জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় এনসিপির নিন্দা
জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: এক জেলা আ.লীগের সভাপতিসহ ৩০ নেতাকর্মী আটক
জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: এক জেলা আ.লীগের সভাপতিসহ ৩০ নেতাকর্মী আটক
শ্রীময়ী রীতা রানীকে মারধরের অভিযোগ: ফেসবুকে ছড়ানো তথ্য নিয়ে যা জানালো ডিএমপি
শ্রীময়ী রীতা রানীকে মারধরের অভিযোগ: ফেসবুকে ছড়ানো তথ্য নিয়ে যা জানালো ডিএমপি
নিউজিল্যান্ড ট্যুরে ঢাকার সাফ থেকে খেলোয়াড় নিচ্ছে ভারত!
নিউজিল্যান্ড ট্যুরে ঢাকার সাফ থেকে খেলোয়াড় নিচ্ছে ভারত!
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’