‘জামিনের কাগজ পেলেও মুক্তি পাচ্ছেন না ইসহাক সরকার’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২১, ০০:২৬ আপডেট : ১৬ আগস্ট ২০২১, ০০:২৬

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক কারারুদ্ধ ইসহাক সরকারের জামিন সংক্রান্ত সকল কাগজপত্র জমা দেওয়া হলেও এখনও পর্যন্ত মুক্তি না পাওয়ায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তিনি সংগঠনের সহ-সভাপতি ও বিগত ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমানকে মিথ্যা, ভুয়া ও বানোয়াট মামলায় গ্রেফতারের নিন্দাও জানান। 
রবিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপির মহাসচিব এসব অভিযোগ ও নিন্দা জানান। 
ফখরুলের অভিযোগ, ইসহাক সরকার আদালত থেকে জামিন লাভ সত্বেও তাকে বিভিন্ন কায়দায় জেল থেকে মুক্তি বিলম্বিত করা হচ্ছে। মোস্তাফিজুর রহমানকে মিথ্যা মামলায় গ্রেফতার তরুণ নেতৃত্বকে ধ্বংস করার নিরবচ্ছিন্ন অংশ। 
বিবৃতিতে ফখরুল অবিলম্বে ইসহাক সরকারের কারামুক্তি দাবি করেন। সঙ্গে মোস্তাফিজুর রহমানকেও নিঃশর্ত মুক্তি দেওয়ার জোর দাবি জানান। 

/এসটিএস/এফএএন/
সম্পর্কিত
বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে শকুনের মত ঠুকরে ছিঁড়ে খাবে আ.লীগ: রাশেদ খাঁন
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
রাজশাহীর পথে প্রধানমন্ত্রী, একনজর দেখার অপেক্ষায় হাজারও মানুষ
সর্বশেষ খবর
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার
আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার
সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
দিলীপ আগরওয়ালা ১ দিনের রিমান্ডে
দিলীপ আগরওয়ালা ১ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ