তাপপ্রবাহের মধ্যে হবিগঞ্জে শিলাবৃষ্টি, বসতঘর ও ফসলের ক্ষতি

হবিগঞ্জ প্রতিনিধি
০৫ মে ২০২৪, ১৯:০৩আপডেট : ০৫ মে ২০২৪, ১৯:০৩

সারা দেশে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহের মধ্যে হবিগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এতে ফসল ও বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার (৫ মে) দুপুর আড়াইটার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় ব্যাপক শিলাবৃষ্টি দেখা যায়। এতে ঘরবাড়িসহ পাকা ধানের ক্ষয়ক্ষতি হয়েছে।

কৃষকদের বরাতে জানা গেছে, দু-একদিনের মধ্যে যেসব জমির ধান কাটার কথা সেসব জমির ধানের বেশি ক্ষতি হয়েছে।

রহিম মিয়া নামে এক রিকশাচালক বলেন, ‘শিলাবৃষ্টি মাথায় পড়ার কারণে অনেকে আঘাত পেয়েছেন।’

মোস্তফা মিয়া নামে এক কৃষক বলেন, ‘আমার বেশির ভাগ জমির ধান কেটে নিয়ে আসছি। কয়েকটা জমি বাকি ছিল। কিন্তু শিলাবৃষ্টিতে অনেক ক্ষতি হয়ে গেলো।’

হবিগঞ্জ কৃষি অধিদফতরের উপপরিচালক মো. নুরে আলম সিদ্দিকী বলেন, ‘হবিগঞ্জ সদর ও বাহুবলে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা পরে জানা যাবে। হয়তো সোমবার বিস্তারিত বলা যাবে।’

এদিকে সিলেটে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বিভাগের বেশির ভাগ নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী দু-একদিনের মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

/কেএইচটি/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি