টিকা মজুত আছে ৯৬ লাখ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২১, ২৩:০৮আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২৩:০৮

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ৯ লাখ ৪৩ হাজার ৭২০ ডোজ। এর মধ্যে ২ কোটি ১৩ লাখ ৩০ হাজার ৭৪৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ৯৬ লাখ ১২ হাজার ৯৭৭ ডোজ মজুত আছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৫৬ লাখ ৩৬ হাজার ৪৬৩ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫৬ লাখ ৯৪ হাজার ২৮০ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। সোমবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছে ২৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৯ হাজার ৮৪০ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছে ১ কোটি ৮ লাখ ৪৮ হাজার ৪৮২ ডোজ ।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ কাউকে দেওয়া হয়নি এবং  দ্বিতীয় ডোজ নিয়েছেন এক হাজার ১৬৯ জন। আর এখন পর্যন্ত দেয়া হয়েছে ৯০ হাজার ৪৬৮ ডোজ।

এছাড়া ৭৮ লাখ ১৩ হাজার ৮২ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে আজ প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৪৭ হাজার ৩২৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৪৬ হাজার ২১৩ জন। 

মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ২৫ লাখ ৭৮ হাজার ৭১১ ডোজ। এর মধ্যে আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৭ হাজার ৫২৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪৮ হাজার ৭১৩ জনকে।

এদিকে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫০১ জন।

/এসও/এফএএন/   
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ
সরকার নিরাপত্তা দিতে পারছে না, নিজেদের আত্মরক্ষা করতে হবে: জামায়াত আমির 
সরকার নিরাপত্তা দিতে পারছে না, নিজেদের আত্মরক্ষা করতে হবে: জামায়াত আমির 
দাবদাহে যুক্তরাজ্যে ২৭০০ জনের প্রাণহানি
দাবদাহে যুক্তরাজ্যে ২৭০০ জনের প্রাণহানি
নকলের সুযোগ না পেয়ে কেন্দ্রে হামলা এবং বিপজ্জনক তারুণ্য 
নকলের সুযোগ না পেয়ে কেন্দ্রে হামলা এবং বিপজ্জনক তারুণ্য 
সর্বাধিক পঠিত
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান