শনাক্তের হার ১৭ শতাংশে নেমেছে, মৃত্যু ১৭২

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ আগস্ট ২০২১, ১৭:৫০ আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৮:১৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ২৪৮ জন এবং মারা গেছেন ১৭২ জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ হাজার ৭১৯ জনের এবং শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ১১২ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ২৭ হাজার ২৮ জন।

বুধবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজ শনাক্তের হার ১৭ শতাংশে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৭ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ১১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৭২ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪২ হাজার ২১১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ১৪টি। এখন পর্যন্ত ৮৫ লাখ ২১ হাজার ৮২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৯৪ জন পুরুষ এবং নারী ৭৮ জন। এখন পর্যন্ত পুরুষ ১৬ হাজার ২৪৩ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৪৭৬ জন। 

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৩ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৭ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৪ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ২ জন রয়েছেন। 

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৬৭ জন, চট্টগ্রামে ৪৭ জন, রাজশাহীতে ৮ জন, খুলনায় ১৬ জন, বরিশালে ৫ জন, সিলেটে ১৫ জন, রংপুরে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ১০ জন রয়েছেন। 

২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১২৭ জন, বেসরকারি হাসপাতালে ৪২ জন এবং বাসায় ৩ জন।

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিটির শাস্তি হিসেবে জরিমানা যথেষ্ট নয়!
সিটির শাস্তি হিসেবে জরিমানা যথেষ্ট নয়!
মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষের নেপথ্যে কী
মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষের নেপথ্যে কী
অবশেষে ভারতে চালু হলো অ্যাপল পে
অবশেষে ভারতে চালু হলো অ্যাপল পে
শোক কাটিয়ে গানে ফিরলেন সালমা, সঙ্গে পিয়াল হাসান
শোক কাটিয়ে গানে ফিরলেন সালমা, সঙ্গে পিয়াল হাসান
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো