কাউন্সিলর খোরশেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ আগস্ট ২০২১, ২২:৪৬আপডেট : ২৫ আগস্ট ২০২১, ২২:৪৬

করোনাকালে লাশ দাফনসহ মানবিক কাজ করে দেশব্যাপী আলোচিত নারায়ণগঞ্জ সিটি কররপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আদালতে মামলা আবেদন করেছেন এক নারী। এর আগেও ওই নারী নিজেকে খোরশেদের স্ত্রী দাবি করে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা করেছিলেন। ওই মামলায় খোরশেদ কয়েকদিন আগে উচ্চ আদালত থেকে জামিন পান।

বুধবার (২৫ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে মামলাটি করেন। শুনানি শেষে বিচারক  তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ওই আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট রকিব উদ্দিন আহমেদ জানান, আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। মামলার একমাত্র আসামি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। আদালত মামলাটি বিবেচনায় নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

তবে কাউন্সিলর খোরশেদ দাবি করেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে একটি পক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছেন। এগুলো এরই বহির্প্রকাশ। তিনি আইনিভাবেই মোকাবিলা করার কথা জানান।

/এফআর/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি