গাজীপুরে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২১, ১৭:০৮ আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৭:০৮

গাজীপুরের গাছা থানাধীন শরিফপুর থেকে আনসারুল্লাহ বাংলা টিমের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি-টেরোরিজম ইউনিট (এটিইউ)।

বুধবার (২৫ আগস্ট) রাতে শরিফুল ইসলাম নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এন্টি-টেরোরিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার আসলাম খান।

তিনি বলেন, গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মোবাইল, বিভিন্ন উগ্রপন্থী কনটেন্ট, সাংগঠনিক আলাপ-আলোচনা ও পরিকল্পনা সংক্রান্ত স্ক্রিনশটের কপি জব্দ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রপন্থী মতবাদে প্রচার ও অন্যদের জঙ্গিবাদে জড়াতে  উৎসাহ দিতো সে।এছাড়া, সশস্ত্র জিহাদে অংশগ্রহণ ও প্রশিক্ষণের পরিকল্পনা করে আসছিলো গ্রেফতারকৃত শরিফুল ইসলাম।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কামরাঙ্গীরচর থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা
হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা
তিন দশক পর মিউজিক ভিডিওতে দিলারা জামান
তিন দশক পর মিউজিক ভিডিওতে দিলারা জামান
পতিত আ.লীগের সঙ্গে আঁতাত করে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: রিজভী
পতিত আ.লীগের সঙ্গে আঁতাত করে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: রিজভী
পুলিশের এআই ব্যবহারে বৈষম্য বাড়ার শঙ্কা
পুলিশের এআই ব্যবহারে বৈষম্য বাড়ার শঙ্কা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার