সমর্থকদের কাছ থেকে চাল নেওয়ার কারণে পদ হারালেন জাপানি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২১ মে ২০২৫, ১১:১২আপডেট : ২১ মে ২০২৫, ১১:১২

সমর্থকদের কাছ থেকে চাল উপহার নেওয়ার কারণে পদ ছাড়তে বাধ্য হলেন জাপানি কৃষিমন্ত্রী তাকু ইতো। চালের চড়া দামের কারণে এমনিতেই মেজাজ তেতে আছে জাপানিদের। এরমধ্যে কৃষিমন্ত্রীর চাল উপহার নেওয়ার ঘটনায় দেশব্যাপী এতো বেশি সমালোচনা শুরু হয় যে, শেষ পর্যন্ত বুধবার (২১ মে) পদত্যাগে বাধ্য হন ইতো। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চলতি সপ্তাহে রাজনৈতিক তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইতো বলে বসেন, সমর্থকদের কাছ থেকে নিয়মিতই চাল উপহার পেতেন তিনি। সেজন্য, তার কখনও চাল কিনতে হয় না।

গত এক বছরে জাপানে চালের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। খারাপ ফলনের পাশাপাশি ব্যাপক পর্যটক আগমনের কারণে চালের চাহিদায় এতোটাই চাপ পড়েছে যে, জাপানিদের প্রধান খাদ্যের দাম দেশটির ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এমন সময় ইতোর মন্তব্যে সাধারণ ভোটার থেকে শুরু করে আইনপ্রণেতাদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। সে ঝড়ো হাওয়ার ধাক্কায় পদ ছেড়ে দিতে বাধ্য হলেন ইতো।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদত্যাগপত্র পেশ করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইতো বলেছেন, জনগণ চালের উচ্চমূল্যের কারণে অনেক ভোগান্তিতে আছেন। এমন সময় আমার মন্তব্য ছিল খুবই অনুপযুক্ত।

জাপানি সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, সাবেক পরিবেশমন্ত্রী শিনজিরো কোইজুমিকে তাকু ইতোর স্থলাভিষিক্ত করা হবে। বহুবছরের মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতনের অভাবের মধ্যে চালের দাম বৃদ্ধিতে জাপানিদের কপালে বাড়তি চিন্তার ভাঁজ পড়েছে। দাম সামাল দিতে জরুরি গুদাম থেকে চাল বাজারে আনছে সরকার। তবে এই পদক্ষেপে সামান্য ফল পাওয়া গেছে। টানা ১৮ সপ্তাহ চড়া থাকার পর আগের সপ্তাহে কিছুটা দাম কমলেও, খুচরা বাজারে চালের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে খুচরা বিক্রেতা এবং সাধারণ ভোক্তা উভয়েই সস্তা, বিদেশি চাল কেনার দিকে মনোযোগ দিচ্ছেন। 

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম