৯/১১ হামলার তদন্ত প্রতিবেদন প্রকাশের নির্দেশ

বিদেশ ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২১, ১১:২৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১১:২৯
image

২০০১ সালের টুইন টাওয়ার হামলা বা ৯/১১ হামলা তদন্তের পূর্নাঙ্গ চিত্র এবং গোপনীয় প্রতিবেদন প্রকাশের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কংগ্রেস এবং ওই হামলায় আক্রান্তদের পরিবারের প্রবল চাপের মুখে এই নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার এফবিআই তদন্তের প্রতিবেদন প্রকাশের নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট জো বাইডেন। এই আদেশে তিনি বলেন, ‘৯/১১ হামলার ২০তম বার্ষিকী সামনে রেখে এই হামলা সম্পর্কে তাদের সরকার যা জানে তার পূর্ণ চিত্র জানার অধিকার আমেরিকান জনগণের রয়েছে।’ ওই আদেশে বলা হয়েছে, আগামী ছয় মাসের মধ্যে পূর্ণ রেকর্ড প্রকাশ করতে হবে। তবে অতি গোপনীয় কিছু থাকলে আইনজীবীদের সঙ্গে আলোচনা করতে হবে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদা সদস্যরা তিনটি প্লেন ছিনতাই করে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (টুইন টাওয়ার) হামলা চালায়। এতে পুরোপুরি ধুলিস্যাৎ হয়ে যায় সুউচ্চ ভবন দুটি। প্রাণ হারান প্রায় আড়াই হাজার মানুষ, ক্ষতিগ্রস্ত হন ২০ হাজারেরও বেশি। পরে জানা যায়, হামলাকারী ১৯ জনের মধ্যে ১৫ জনই ছিলেন সৌদি নাগরিক। এ ঘটনায় সৌদি সরকার বা সরকারের কর্মকর্তারা অর্থায়ন করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছে রিয়াদ।

হামলায় হতাহতদের পরিবারের তরফ থেকে দীর্ঘ দিন থেকেই এফবিআই তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি করা হচ্ছে। প্রতিবেদন প্রকাশের নির্দেশ আসার পর হামলায় স্বামী হারানো টেরি স্ট্রাডা বলেন, আমি খুবই উৎসাহী। তিনি বলেন, এখন গোয়েন্দা সংস্থাগুলোকেই ব্যাখ্যা করতে হবে যে তারা কেনও এসব নথি গোপন রেখেছিলেন। তারা যেভাবে এখন পর্যন্ত এটি করেছে তা অন্ধকারে ঢাকা। তারা আর এরকমটা করতে পারবে না।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম