অ্যাস্ট্রাজেনেকার সোয়া লাখ প্রথম ডোজ দেওয়া হলো আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৬

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ৭৩০ ডোজ। এর মধ্যে ২ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৩১৬ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ১ কোটি ১২ লাখ ৭৬ হাজার ৪১৪ ডোজ  টিকা মজুত আছে। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৯০ লাখ ৮১ হাজার ৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮৫ লাখ ৫৬ হাজার ৩০৯ জন।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। শনিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে,আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৭৭৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮ হাজার ৯২৬ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছে ১ কোটি ১৫ লাখ ৩০ হাজার ২০৩ ডোজ।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯৬৮ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২২ জন। আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৯৯ হাজার ৯৭৪ ডোজ।

এছাড়া ১ কোটি ২৪ লাখ ৫৯ হাজার ১ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে আজ প্রথম ডোজ নিয়েছেন ৭৭ হাজার ৩২৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮২ হাজার ৩৫০ জন।  

মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৩৫ লাখ ৪৮ হাজার ১৩৮ ডোজ। এর মধ্যে আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৬ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭৫ হাজার ৩৮০ জনকে।

এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ১৮৯ জন।

/এসও/এমআর/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
মালয়েশিয়ার বিপক্ষে ড্র বা জয় পেলে দারুণ হবে: বাংলাদেশ  কোচ
মালয়েশিয়ার বিপক্ষে ড্র বা জয় পেলে দারুণ হবে: বাংলাদেশ  কোচ
বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হলো সেই কিশোরকে
বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হলো সেই কিশোরকে
জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
নিউ ইয়র্কের মঞ্চে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধের শর্ত দিলেন ইরানি প্রেসিডেন্ট
নিউ ইয়র্কের মঞ্চে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধের শর্ত দিলেন ইরানি প্রেসিডেন্ট
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়