‘সংক্রমণ কমায় ঢাকার করোনা হাসপাতালের ৭৫ ভাগ বেড খালি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২১, ১২:২০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১২:২৪

করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় সারাদেশে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালগুলোর অধিকাংশ বেড ফাঁকা হয়ে গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, সারাদেশে কোভিড ডেডিকেটেড হাসপাতালের সবমিলিয়ে ১৭ হাজার বেড ছিল। এখন সেখানে ১২ থেকে ১৪ হাজার বেডই খালি হয়ে গেছে। যার মধ্যে ঢাকায় ৭৫ ভাগ খালি হয়েছে। করোনা সংক্রমণ কমে যাওয়ার এগুলো খালি হয়েছে।

খালি হওয়া এই বেডগুলো ক্যান্সারসহ সাধারণ রোগীদের জন্য দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ মাস থেকে করোনা প্রতিরোধী টিকা দেওয়ার কার্যক্রম আরও বেগবান হবে। এ মাসে আড়াই কোটি টিকা পাওয়া যাবে। এর মধ্যে দুই কোটি সিনোফার্মের এবং বাকি ৫০ লাখ ফাইজারের টিকা আসবে।

শিশুদের টিকা দেওয়ার প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১২ বছর বেশি বয়সী শিশুদের টিকা দেওয়ার ব্যাপারে ডব্লিউএইচও-র অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে। কোনও দেশেই তারা এর (শিশুদের টিকা দেওয়ার) অনুমোদন দেয়নি। যেসব দেশ দিচ্ছে তারা নিজেদের মতো করেই দিচ্ছে। এ ব্যাপারে টেকনিক্যাল কমিটির (কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি কমিটি) অনুমোদনেরও প্রয়োজন আছে।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
ডেঙ্গু রোগী হাসপাতালে ৪ দিন অবজারভেশনে থাকবে, যেতে চাইলেও ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী
হয় আমি থাকবো, না হয় হাসপাতালে অনিয়ম থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গভীর নিম্নচাপে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
গভীর নিম্নচাপে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
‘সৌদি আরবকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে মর্যাদা দেয় বাংলাদেশ’ 
‘সৌদি আরবকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে মর্যাদা দেয় বাংলাদেশ’ 
উপাচার্যকে পুনর্বহাল না করা পর্যন্ত চুয়েটে ‘সর্বাত্মক শাটডাউন’ চলবে
উপাচার্যকে পুনর্বহাল না করা পর্যন্ত চুয়েটে ‘সর্বাত্মক শাটডাউন’ চলবে
নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময়
নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময়
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার