পুলিশ সদস্যের স্ত্রীর হাত-পা-মুখ বাঁধা লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২১, ১৩:২৮আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৯

মানিকগঞ্জ শহরের রিজার্ভ ট্যাংক এলাকার একটি ফ্ল্যাট থেকে এক পুলিশ সদস্যের স্ত্রীর (৩০) হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ভুক্তভোগী নারীর বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ি গ্রামে। তার স্বামী একজন পুলিশ কনস্টেবল। তিনি গাজীপুরে দায়িত্বরত।

ফ্ল্যাট মালিক জানান, গত মাসে ওই পুলিশ কনস্টেবল জেলা শহরের রিজার্ভ ট্যাংক এলাকার পাঁচতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাট ভাড়া নেন। সেখানে তার স্ত্রী ও দুই শিশুসন্তান থাকতো। তবে তিনি গাজীপুরে কর্মস্থলে থাকেন। মাঝে মাঝে ছুটি পেলে বাসায় আসতেন। 

শনিবার সকাল ৯টার দিকে ওই ফ্ল্যাটের কক্ষের ভেতর থেকে দুই শিশুর কান্না শুনতে পান ফ্ল্যাট মালিক। এরপর কয়েকজন প্রতিবেশীকে নিয়ে কক্ষে ঢুকে দেখেন, দুই হাত, দুই পা ও মুখ বাঁধা এবং গলায় কাপড় পেচানো অবস্থায় খাটে পড়ে আছেন ওই নারী। বিষয়টি দ্রুত পুলিশকে জানান তারা।

খবর পেয়ে সকাল ১০টার দিকে সদর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপুরের দিকে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

/এসএইচ/
সম্পর্কিত
মৃত্যু জেনেও হাত ছাড়েননি স্ত্রীর, একসঙ্গে মারা গেলেন দুজনে
হাতিরঝিল লেক থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
৮০ বছরের বৃদ্ধের মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য, পুলিশ হেফাজতে দ্বিতীয় স্ত্রী
সর্বশেষ খবর
মরক্কোকে উড়িয়ে টানা তৃতীয়বার ফাইনালে ওঠার আরও কাছে ফ্রান্স
মরক্কোকে উড়িয়ে টানা তৃতীয়বার ফাইনালে ওঠার আরও কাছে ফ্রান্স
ডুবে গেছে মৌলভীবাজারের রাজনগর, কয়েক হাজার মানুষের মানবেতর জীবন
ডুবে গেছে মৌলভীবাজারের রাজনগর, কয়েক হাজার মানুষের মানবেতর জীবন
হেলে পড়েছে দুটি পিলার, বিদ্যুৎহীন অন্ধকারে রাঙামাটি শহর
হেলে পড়েছে দুটি পিলার, বিদ্যুৎহীন অন্ধকারে রাঙামাটি শহর
এমবাপ্পের পেনাল্টি মিস, গোলশূন্য বিরতিতে ফ্রান্স-মরক্কো
এমবাপ্পের পেনাল্টি মিস, গোলশূন্য বিরতিতে ফ্রান্স-মরক্কো
সর্বাধিক পঠিত
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
যে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
একমাত্র আসামির মৃত্যুদণ্ডযে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
লন্ডন অচল করা ব্রিটিশ-বাংলাদেশি মিলিয়নার হ্যাকার কে এই তালহা
লন্ডন অচল করা ব্রিটিশ-বাংলাদেশি মিলিয়নার হ্যাকার কে এই তালহা
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’