হেলে পড়েছে দুটি পিলার, বিদ্যুৎহীন অন্ধকারে রাঙামাটি শহর

রাঙামাটি প্রতিনিধি
১০ জুলাই ২০২৬, ০৩:১১আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৩:১১

রাঙামাটির শহরের শুকুরছড়ি এলাকায় মাটি সরে ৩৩ কেবি লাইনের দুটি পিলার হেলে যাওয়ায় বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে পুরো শহর। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হযে যায়। রাত ১২টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না পুরো শহরে।কখন সরবরাহ স্বাভাবি হবে বলতে পারছে না পিডিবি।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রাঙামাটির নির্বাহী প্রকৌশলী (বিতরণ) স্বাগত সরকার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, চলমান ভারী বর্ষণের ফলে কুতুকছড়ি সাব স্টেশনের শুকুরছড়িতে ৩৩ কেবি লাইনের দুটি খুঁটির গোড়ার মাটি সরে হেলে পড়েছে। ফলে শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, এই লাইনে কাজ করতে হলে ক্রেনের প্রয়োজন হবে। কিন্তু আমাদের কাছে কোনও ক্রেন নেই। তবুও আমাদের লোকজন ম্যানুয়্যলি খুঁটি সোজা করতে কাজ করছে। তবে এভাবে আদো খুঁটি সোজা করা যাবে কিনা তা বলা সম্ভব নয়। যদি সম্ভব না হয় তাহলে চট্টগ্রাম থেকে ক্রেন না আসা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনও উপায় নেই।

রাঙামাটির গণমাধ্যমকর্মী শংকর হোড় ক্ষোভ প্রাকাশ করে বলেন, ভারী বর্ষণ চলছে। তার মধ্যে বিদ্যুৎ না থাকায় পুরো শহর ভূতুরে নগরীতে পরিণত হয়েছে। মোবাইলের চার্জও প্রায় শেষ। এমন অবস্থায় কোনও দুর্ঘটনা ঘটলে কী হবে, সেটা ভাবতেই গা শিউড়ে উঠছে।

তিনি আরও বলেন, এটাকে আমি পিডিবির চরম অবহেলা বলবো। পিডিবির  দুর্যোগকালীন প্রস্তুতি নেওয়া উচিত ছিল।

তিনি আরও বলেন, পূর্বে কাপ্তাই চন্দ্রঘোনা থেকে একটি বিকল্প লাইন ছিল। দুর্যোগের কথা মাথায় রেখে এটি সচল থাকলে এমন পরিস্থি সৃষ্টি হতো না।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, বিষয়টি আমি জেনেছি। পিডিবিকে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে নির্দেশনা দিয়েছি। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে আমরা সম্মিলিতভাবে কাজ করছি।

/এএম/
সম্পর্কিত
গ্রামে গেলে বিদ্যুৎ ইস্যু আমাদের বিব্রত করে, সংসদে সরকারদলীয় সংসদ সদস্য
‘আগস্টের শেষে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে’   
বিদ্যুৎ খাতের সংকট কাটিয়ে ওঠার উপায় কী, জানালেন মন্ত্রী
সর্বশেষ খবর
অসুস্থ হয়ে হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক
অসুস্থ হয়ে হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক
মরক্কোকে উড়িয়ে টানা তৃতীয়বার ফাইনালে ওঠার আরও কাছে ফ্রান্স
মরক্কোকে উড়িয়ে টানা তৃতীয়বার ফাইনালে ওঠার আরও কাছে ফ্রান্স
ডুবে গেছে মৌলভীবাজারের রাজনগর, কয়েক হাজার মানুষের মানবেতর জীবন
ডুবে গেছে মৌলভীবাজারের রাজনগর, কয়েক হাজার মানুষের মানবেতর জীবন
এমবাপ্পের পেনাল্টি মিস, গোলশূন্য বিরতিতে ফ্রান্স-মরক্কো
এমবাপ্পের পেনাল্টি মিস, গোলশূন্য বিরতিতে ফ্রান্স-মরক্কো
সর্বাধিক পঠিত
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
যে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
একমাত্র আসামির মৃত্যুদণ্ডযে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
লন্ডন অচল করা ব্রিটিশ-বাংলাদেশি মিলিয়নার হ্যাকার কে এই তালহা
লন্ডন অচল করা ব্রিটিশ-বাংলাদেশি মিলিয়নার হ্যাকার কে এই তালহা
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’