বাংলাদেশকে ফাইজারের আরও ২৫ লক্ষাধিক টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০২১, ১৯:৩৬আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৯:৫১

কোভিড মহামারি মোকাবিলায় বাংলাদেশ ও ফিলিপাইনে আরও ৮০ লক্ষাধিক ভ্যাকসিন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশকে ২৫ লাখেরও বেশি টিকা সরবরাহ করা হবে। এর সবগুলোই ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন। ১ অক্টোবর শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের একজন কর্মকর্তা সংবাদমাধ্যম এএফপি-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতায় এসব টিকা সরবরাহ করছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানান, বাংলাদেশকে মোট ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ভ্যাকসিন সরবরাহ করা হবে। আগামী সপ্তাহের গোড়ার দিকে এগুলো দেশে পৌঁছাবে। আর ফিলিপাইনে পাঠানো হবে মোট ৫৫ লাখ ৭৫ হাজার ৫০ ডোজ টিকা।

একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রই বিশ্বে সবচেয়ে বেশি টিকা অনুদান দিয়েছে বলে জানান হোয়াইট হাউজের ওই কর্মকর্তা। তিনি বলেন, মহামারির অবসান ঘটাতে পুরো দুনিয়া থেকেই এটি নির্মূল করা দরকার। বাইডেন প্রশাসন এ বিষয়টি অনুধাবন করতে পারছে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েক লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ। গত সপ্তাহেও ফাইজারের ২৫ লাখ ডোজ টিকা এসেছে। এএফপি বলছে, এরপরও বাংলাদেশে এখন পর্যন্ত মাত্র ১০ শতাংশের মতো মানুষ পূর্ণ ডোজ ভ্যাকসিনের আওতায় এসেছে।

উল্লেখ্য, এই বছরের গোড়ার দিকে বিশ্বের মানুষের জন্য যুক্তরাষ্ট্রের নিজস্ব সরবরাহ থেকে কমপক্ষে ৮০ মিলিয়ন ডোজ টিকা অনুদানের অঙ্গীকার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্র: চ্যানেল নিউজ এশিয়া।

/এমপি/
সম্পর্কিত
ইরানের হুমকির পর ইউরোপীয় মিত্রদের সুরক্ষার প্রতিশ্রুতি ন্যাটোর
স্মুদি পেরিয়ে এ বার কফির কাপে কলা, ‘বানানা কফি’-তে নতুন উন্মাদনা
সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্পের ক্ষোভ, নতুন উত্তেজনা
সর্বশেষ খবর
মহাসড়কের এআই ক্যামেরা চুরির সময় একজনকে ধরলো জনতা
মহাসড়কের এআই ক্যামেরা চুরির সময় একজনকে ধরলো জনতা
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
মির্জা ফখরুলের শূন্যতা কীভাবে পূরণ করবে বিএনপি
মির্জা ফখরুলের শূন্যতা কীভাবে পূরণ করবে বিএনপি
২৫ বছর পর মায়ের কাছে ফিরছেন ফরিদ
২৫ বছর পর মায়ের কাছে ফিরছেন ফরিদ
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন