রাজধানীর গেন্ডারিয়ার ঘুণ্টিঘর রেলস্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও বিক্রির দায়ে ১৫ জনকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) মেট্রো দক্ষিণ অঞ্চলের উপপরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।
আনোয়ার হোসেন জানান, ডিএনসি ও এসআরবির সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ জনকে সাজা দেওয়া হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, সম্প্রতি ঘুণ্টিঘর এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে আলোচনায় আসেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ ঘটনা নিয়ে বিতর্কের মধ্যে তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগের পর ঘুণ্টিঘর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও এসআরবির যৌথ অভিযান চালানোর খবর এলো।
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় দেশবাসী: নাহিদ ইসলাম