রেকর্ড গড়ে আবারও মসনদে মমতা

বিদেশ ডেস্ক
০৩ অক্টোবর ২০২১, ১৫:০০আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৬:৩৯

২০১১ সালের ব্যবধান ছাপিয়ে জয়ী হলেন মমতা। রেকর্ড গড়ে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুর আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮ হাজার ৮৩২ ভোটে জয়ী হলেন তৃণমূল নেত্রী।

রবিবার ভোট গণনার ২১ রাউন্ডে তিনি এগিয়ে ছিলেন ৫৮ হাজার ৩৮৯ ভোটে। এর সঙ্গে যুক্ত হয় পোস্টাল ব্যালটের ৪৪৩টি ভোট। সব মিলিয়ে ৫৮ হাজার ৮৩২ ভোটে তৃতীয়বারের মুখ্যমন্ত্রিত্ব নিশ্চিত করলেন মমতা। মমতা ৮২ হাজারের বেশি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ২৫ হাজারের বেশি ভোট।

ভবানীপুরে মমতা কত ভোটে জিতবেন সেদিকেই নজর ছিল গোটা দেশের। মোট ২১ রাউন্ড ভোট গণনা হয়। প্রথম থেকেই প্রতি রাউন্ডে ভোটের ব্যবধান বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরের দিকেই ভবানীপুরের মোট ভোটের ৭৭ শতাংশ পান মমতা। বিজেপি পায় ১৯ শতাংশ ভোট। 

৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন হয়। এই আসনে ২০১১ ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মমতা জয়ী হয়েছিলেন। এবারের উপনির্বাচনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে লড়াই হয় তৃণমূল প্রার্থী মমতার সঙ্গে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের। জয়ের ব্যাপারে তৃণমূল শতভাগ আশাবাদী ছিল। তারা বলে আসছিল, উপনির্বাচনে মমতাই জিতবেন। তিনিই থাকছেন মুখ্যমন্ত্রীর চেয়ারে।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের