কাটাখালী পৌরসভায় উপনির্বাচনে মেয়র হলেন মিতু

রাজশাহী প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৪, ২১:৩৫আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ২১:৩৫

রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের মেয়র নির্বাচিত হয়েছেন একমাত্র নারী প্রার্থী মোসা. রাবেয়া সুলতানা মিতু। হ্যাঙ্গার প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৬ হাজার ৩০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু শামা নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৮৭ ভোট। আর মিজানুর রহমান চামচ প্রতীকে ২ হাজার ৯১৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

রবিবার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে কেন্দ্র থেকেই ফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আজাদুল হেলাল। তিনি জানান, ৬৬ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। 

নির্বাচনে মেয়র পদে মোট সাত জন প্রার্থী অংশ নেন। অন্য স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম মোবাইল ফোন প্রতীকে এক হাজার ৩৩৯ ভোট, মোতাহার হোসেন রেল ইঞ্জিন প্রতীকে এক হাজার ৮৮ ভোট, সিরাজুল ইসলাম জগ প্রতীকে ৩৮৪ ভোট এবং জিয়ারুল ইসলাম ক্যারাম বোর্ড প্রতীকে ১২৭ ভোট পেয়েছেন।

এই নির্বাচনে মেয়র নির্বাচিত হওয়া মোসা. রাবেয়া সুলতানা মিতু কাটাখালী পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলীর স্ত্রী। উৎসবমুখর পরিবেশে ভোট দেন ভোটাররা। নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে কোথাও গোলযোগের খবর পাওয়া যায়নি। নির্বাচনে ভোটার ছিলেন ২৩ হাজার ৫৪১ জন। যার মধ্যে নারী ভোটার ১১ হাজার ৭৭৬ এবং পুরুষ ১১ হাজার ৮৮৬ জন।

মর্জিনা খাতুন নামে এক নারী ভোটার ভোট দিয়ে বেরিয়ে এসে বললেন, ‘গরমে কষ্ট হবে ভেবে সকাল সকাল ভোট দিতে এসেছিলাম। এসে দেখি লম্বা লাইন। তবে ঘরের ভেতরে লাইন ধরতে দিয়েছিল। তা না হলে বাইরে রোদে লাইনে দাঁড়িয়ে ভোট দেবে কে?’

রবিবার রাজশাহী জুটমিল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ বলেন, ‘ভোট খুব সুন্দর হচ্ছে। অনেক দিন পর ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। রাজশাহীর মানুষ তো তাপপ্রবাহে অভ্যস্ত হয়ে পড়েছেন। তাই তেমন প্রভাব পড়েনি।’

উল্লেখ্য, ২০২০ সালের ২৮ ডিসেম্বর কাটাখালী পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হন আব্বাস আলী। ২০২২ সালের ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে কটূক্তির অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। সেই মামলায় তিনি কারাভোগ করেন। মামলার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে একই বছর অক্টোবরে মেয়র পদ থেকে তাকে স্থায়ী বহিষ্কার করা হয়। এই নির্বাচন হওয়ার কথা ছিল চলতি বছর ৯ মার্চ। সঠিক উপায়ে বহিষ্কার করা হয়নি অভিযোগ করে মামলা করেন সাবেক মেয়র আব্বাস আলী। পরে মামলা খারিজ হয়ে গেলে আবার এই ভোট গ্রহণের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। আজ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
নন্দীগ্রামে শুভেন্দুর নিহত সহকারীর মাকে প্রার্থী করলো বিজেপি
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
সর্বশেষ খবর
র‌্যাবকে এসআরবি নামে পুনঃস্থাপন বন্ধের দাবি
র‌্যাবকে এসআরবি নামে পুনঃস্থাপন বন্ধের দাবি
গ্যাস-বিদ্যুৎ সংকট: পোশাক খাতে অর্ধেক কমেছে উৎপাদন
গ্যাস-বিদ্যুৎ সংকট: পোশাক খাতে অর্ধেক কমেছে উৎপাদন
যুক্তরাজ্য কীভাবে গঠিত হয়েছিল, তিন দেশ কি পারবে ভাঙতে?
কী, কেন, কীভাবেযুক্তরাজ্য কীভাবে গঠিত হয়েছিল, তিন দেশ কি পারবে ভাঙতে?
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি