পূজামণ্ডপ ঘিরে মেলা বসানো যাবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২১, ১৯:২১আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২১:১৯

আসন্ন দুর্গাপূজার মণ্ডপ ঘিরে বা এর আশপাশে কোনও ধরনের মেলা বসানো যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (৩ অক্টোবর) সচিবালয়ে আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, এ বছর সারাদেশে ৩১ হাজার ১৩৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। এ উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

সভায় জানানো হয়, পূজামণ্ডপের কাছাকাছি স্থানে অবস্থিত মসজিদগুলোয় আজান ও নামাজের সময় সব ধরনের কর্মকাণ্ডে বিরতি রাখা হবে।

পূজা চলাকালীন পুলিশি টহল জোরদার থাকবে। কোনও অপতৎপরতা চোখে পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। সভায়  পুলিশের আইজিসহ বিভিন্ন সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, মন্দিরে অবশ্যই মাস্ক পরতে হবে। মন্দিরে প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজার ও ক্ষেত্রবিশেষে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে। থার্মাল স্ক্যানার থাকবে, কারও শরীরের তাপমাত্রা বেশি থাকলে পূজামণ্ডপে ঢুকতে দেওয়া হবে না। স্বাস্থ্যবিধি মেনে পূজামণ্ডপে আরাধনা করতে হবে।

হাউজি ও জুয়া খেলা পূজামণ্ডপে চলবে না। বাজি, পটকা ফোটানো যাবে না, মাদক গ্রহণ করা যাবে না। অস্থায়ী পূজামণ্ডপগুলোয় নির্দিষ্ট দিনেই প্রতিমা বিসর্জন দিতে হবে।

ঢাকা মহানগরে গত বছর ১৩২টি মণ্ডপে পূজা হয়েছিল। এ বছর ১৩৭টিতে পূজা হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা বিসর্জন দিতে হবে।

/এসআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
টানা বৃষ্টিতেও রেকর্ড বাণিজ্যদুর্গাপুজোয় পশ্চিমবঙ্গের অর্থনীতি ছুঁয়েছে ৬৫ হাজার কোটি রুপি
সর্বশেষ খবর
১০ বছরে দ্বিগুণ বেড়ে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ছাড়ালো ৪০ ট্রিলিয়ন
১০ বছরে দ্বিগুণ বেড়ে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ছাড়ালো ৪০ ট্রিলিয়ন
শিক্ষক থেকে বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
শিক্ষক থেকে বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিশ্বকাপ ফাইনালের এক মাস পর বিস্ফোরক ভিডিও, ষড়যন্ত্রের অভিযোগ আর্জেন্টিনার
বিশ্বকাপ ফাইনালের এক মাস পর বিস্ফোরক ভিডিও, ষড়যন্ত্রের অভিযোগ আর্জেন্টিনার
২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন