মেয়ের মতো বাবাকেও গলা কেটে হত্যার চেষ্টা  

কুমিল্লা প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২১, ১২:০৯আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১২:০৯

কুমিল্লার চান্দিনায় রাতে ঘর থেকে তুলে নিয়ে মাদ্রাসাছাত্রী ছালমা আক্তারকে (১৪) গলা কেটে ও কুপিয়ে হত্যার তিন দিন পর বাবা সোলাইমানকে (৪০) একইভাবে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) গল্লাই ইউনিয়নের বসন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে ভোররাতে বের হলে তাকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়।

গলা কেটে হত্যার পর কিশোরীকে ফেলে রাখা হয় পুকুরে

গত ১ অক্টোবর শুক্রবার রাতে তার মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় অজ্ঞাত তিন জনসহ ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন সোলাইমান। এই মামলার এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সোলাইমানের ছেলে ইউসুফ জানান, সন্ত্রাসীরা ভোর রাতে বাবাকে গলা কেটে হত্যার চেষ্টা করার সময় আমরা টের পেয়ে যাই। আমার বোন হত্যার আসামিদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তারা শুধু তদন্ত করে যাচ্ছে। আমাদের জীবনের কোনও নিরাপত্তা নাই।

চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, খুন হওয়া ছালমার বাবাকেও গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে। ছালমা হত্যার আসামিরা পলাতক তাদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বরে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী