অন্যায়-অবিচারের বিরুদ্ধে জনগণকে জাগিয়ে তুলতে হবে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২১, ১৬:৪৯আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৬:৫৭

বিএনপি'র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শিক্ষকরা সমাজে সবচেয়ে অবহেলিত ও নির্যাতিত। যারা নির্যাতিত তারা কি করে জাতির মেরুদণ্ড হবেন? এমপিরা তাদেরকে কান ধরে ওঠ-বস করায়। বর্তমানে দেশে যে অন্যায়-অবিচার চলছে তার বিরুদ্ধে জনগণকে জাগিয়ে তুলতে শিক্ষকদেরকে কাজ করে যেতে হবে।

মঙ্গলবার (৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে দেশের জনগণকে জাগিয়ে তুলতে হবে। আর জাগিয়ে তোলার যে শক্তি সেটা আপনাদের মধ্যেই আছে।

বিএনপিকে কেন জনগণ ভোট দিবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন প্রশ্নের দিকে ইঙ্গিত করে রিজভী বলেন, আপনাকে সুস্পষ্ট করে বলতে হবে ভোট আসলে কে দেয়। যদি সুষ্ঠু নির্বাচন হয় বিএনপিকে ভোট দিবে দেশের মালিক জনগণ। আপনারা জোর করে ক্ষমতায় এসেছেন। যে ভোট দেবে সে ভোটারদেরকে আপনি চিনেন না।

শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ‑ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার উল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী প্রমুখ।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির দোয়া মাহফিল
প্রতিষ্ঠাবার্ষিকীতে যেসব কর্মসূচি পালন করবে বিএনপি
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির যৌথসভা চলছে
সর্বশেষ খবর
চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে নিখোঁজ নাকি আত্মগোপনে?
চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে নিখোঁজ নাকি আত্মগোপনে?
হাওর ভ্রমণে মেনে চলুন প্রশাসনের ১৩ নির্দেশনা
হাওর ভ্রমণে মেনে চলুন প্রশাসনের ১৩ নির্দেশনা
‘বাংলাদেশ-চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক অন্যতম চালিকাশক্তি’
‘বাংলাদেশ-চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক অন্যতম চালিকাশক্তি’
ট্রান্সফার নাটকের মাঝেই অ্যাতলেতিকোর অনুশীলনে অনুপস্থিত আলভারেজ!
ট্রান্সফার নাটকের মাঝেই অ্যাতলেতিকোর অনুশীলনে অনুপস্থিত আলভারেজ!
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
রংপুরের পুলিশ কমিশনারের বদলি, দায়িত্ব পেলেন মাহবুবুর রশিদ
রংপুরের পুলিশ কমিশনারের বদলি, দায়িত্ব পেলেন মাহবুবুর রশিদ