‘ভোট দিয়ে ভুক্তভোগী হলাম’, ফেসবুক লাইভের পর আটক নারী উদ্যোক্তা

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪০ আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪০

ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে বিএনপি সরকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে হেফাজতে নিয়েছে পুলিশ।

রবিবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। সাথী আক্তার ওই এলাকার ‘সাথী বিউটি পার্লার’-এর স্বত্বাধিকারী।

এর আগে রবিবার দুপুরে ‘সাথী মেকওভার’ নামে একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। লাইভে সাথী আক্তার দাবি করেন, সম্প্রতি তার দুটি শোরুম ও আশপাশের কয়েকটি দোকানের বিদ্যুতের তার, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তার এবং তার বাসা থেকে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। এসব ঘটনায় তিনি বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

ব্যবসায়িক নিরাপত্তা ও দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগ তুলে তিনি আক্ষেপ করে বলেন, সব হারিয়ে আজ পাগল হওয়ার মতো অবস্থা। কাকে ভোট দিয়ে আজ এই ভুক্তভোগী হলাম! লাইভে তিনি ভোট দেওয়া নিয়ে অনুশোচনা প্রকাশ করে বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেন এবং আইনশৃঙ্খলা ব্যবস্থার চরম অবনতির প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

লাইভটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় বলে জানা গেছে। পরে রাতে কয়েকজন ব্যক্তি স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় তার পার্লারে গিয়ে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এতে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

একপর্যায়ে পার্লারে হামলা ও ভাঙচুরের আশঙ্কায় স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাথী আক্তারকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় যায়।

ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, বিউটি পার্লারে হামলার আশঙ্কার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই নারীকে থানায় নিয়ে আসে। ফেসবুক লাইভে সমালোচনার জের ধরে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়ে থাকতে পারে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের বাক্‌স্বাধীনতার অধিকার রয়েছে। তবে উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে ওই নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/আরএইচ/
সম্পর্কিত
বিএনপির কাছে জামায়াত-এনসিপি বিরিয়ানির ভাগ চাইলেও পাওয়ার সম্ভাবনা নেই: রাশেদ খাঁন
ভিড় জমিয়ে টাকা-স্বর্ণালঙ্কার চুরিই তাদের পেশা
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
সর্বশেষ খবর
‘আমি গোল করতে পছন্দ করি’
‘আমি গোল করতে পছন্দ করি’
মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
হোয়াটসঅ্যাপের ডিলিট মেসেজ ফিরিয়ে আনুন সহজেই
হোয়াটসঅ্যাপের ডিলিট মেসেজ ফিরিয়ে আনুন সহজেই
রিটার্ন জমা কেন দেবেন
রিটার্ন জমা কেন দেবেন
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার