কনক সারওয়ারের বোনকে আটক করেছে র‍্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২১, ২২:২২আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ০০:০০

যুক্তরাষ্ট্র প্রবাসী বিতর্কিত সাংবাদিক কনক সারওয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে মাদকসহ আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (৫ অক্টোবর) ভোরে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে রাষ্ট্রবিরোধী বিভিন্ন কন্টেন্টসহ একটি মোবাইল ফোন, আইস মাদকসহ পাসপোর্ট জব্দ করা হয়।

আটক রাকার স্বামী নাসির উদ্দিন মজুমদার মধ্যপ্রাচ্য প্রবাসী। রাকার ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক কনক সারওয়ার ইন্টারনেটে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিতর্কিত কন্টেন্ট প্রচারের জন্য সমালোচিত।

রাকাকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, রাকা রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারী চক্রের একজন সক্রিয় সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যাচার, বিভ্রান্তিকর, মানহানিকর তথ্য ছাড়াও বিভিন্ন উসকানিমূলক তথ্য প্রচার করছিলেন তিনি। চক্রটি দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত ছিল। চক্রের বেশ কয়েকজন সদস্য বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী বিভিন্ন অপপ্রচারের সঙ্গেও জড়িত। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তারা অপপ্রচার চালাচ্ছিল।

রাকার বিরুদ্ধে ডিজিটাল প্ল্যাটফর্মে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব।

/এআরআর/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী