প্রতিমায় রঙ-তুলির আঁচড় দিতে ব্যস্ত কারিগররা

হিলি প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২১, ১০:৪৮আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১০:৫৩

আর মাত্র চার দিন পরেই হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দিনাজপুরের হিলির মন্দিরগুলোতে তাই ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। শেষ মুহূর্তে প্রতিমায় র‌ঙ ও সাজসজ্জার কাজ চলছে।

দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা হিলিতে গত বছর করোনার কারণে ২০টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এবার করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ২১টি মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

প্রতিমা শিল্পী কনক রায় বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের প্রতিমার মাটির কাজ শেষে এখন চলছে রঙ ও সাজসজ্জার কাজ। আর দু-একদিনের মধ্যে প্রতিমায় রঙের কাজ শেষ হয়ে যাবে। এখন খুব ব্যস্ততার মধ্যে আমাদের সময় কাটছে। বসা-খাওয়ার সময় নেই। যেহেতু সময় শেষের দিকে, তাই এখানে দ্রুত কাজ শেষ করে কমিটির কাছে প্রতিমা বুঝিয়ে দিয়ে অন্য জায়গায় যাবো।

বসা-খাওয়ার সময় নেই প্রতিমা শিল্পীদের

আরেক কারিগর শামল রায় বলেন, আমরা বংশ পরম্পরায় প্রতিমা তৈরি করে আসছি। বছরে ৩-৪ মাস এই কাজ করে যে আয় হয় তা দিয়েই আমাদের সংসার চালাতে হয়। তবে যেভাবে প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়ছে, সে তুলনায় আয় নেই।

প্রতিমা দেখতে আসা অনুপ বসাক বলেন, গত বছর করোনার কারণে আমাদের দুর্গাপূজায় তেমন মজা হয়নি। তবে এবার প্রতিমার আকার যেমন বেড়েছে তেমনি আমরাও বেশি আনন্দ করতে পারবো। সেই সঙ্গে এবার আমাদের মায়ের কাছে প্রার্থনা থাকবে, যেন করোনা নামক মহমারি পৃথিবী থেকে চিরবিদায় নেয়। সবাই যেন ভালোভাবে বসবাস করে ধর্মীয় আচার পালন করতে পারি।

শেষ মুহূর্তে প্রতিমা র‌ঙ ও সাজসজ্জার কাজ চলছে

গোহাড়া সার্বজনীন দুর্গামন্দির কমিটির সভাপতি জনার্দ্দন চন্দ্র রায় বাংলা ট্রিবিউনকে বলেন, গত বছর করোনার  কারণে সরকারি নির্দেশনা মোতাবেক ছোট আকারে প্রতিমা তৈরি করে স্বল্প পরিসরে পূজা উদযাপন করেছিলাম। কিন্তু এবারে করোনা পরিস্থিতি কিছুটা ভালো হওয়ায় তেমন বিধিনিষেধ না থাকায় বড় আকারে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করবো। তবে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে সবাইকে মাস্ক পরতে হবে। স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে দর্শনার্থীদের মন্দিরে প্রবেশের যে দিকনির্দেশনা রয়েছে, সে মোতাবেক পুজা উদযাপন করা হবে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, আগামী ১১ অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা শুরু। হাকিমপুর থানা পুলিশের পক্ষ থেকে আমরা এ বিষয়ে সার্বক্ষণিক নজরদারি করছি। আমাদের সাদা পোশাকের পুলিশ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে, টহল দিচ্ছে। এ ছাড়া বিভিন্ন বিট ভাগ করে পুলিশের কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
৪৮ বছরের ভাবির সঙ্গে মোবাইলে বৃদ্ধ দেবরের প্রেম, দুজনকে থানায় নিলো পুলিশ
রাস্তার ওপরে পড়ে আছে ১০০ বস্তা ছোলা, মালিককে খুঁজছে পুলিশ
বোরোর ভরা মৌসুমেও হিলিতে চালের দাম ঊর্ধ্বমুখী
সর্বশেষ খবর
ইয়ামালের পেনাল্টিতে এগিয়ে স্পেন, চাপে ফ্রান্স
ইয়ামালের পেনাল্টিতে এগিয়ে স্পেন, চাপে ফ্রান্স
বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল: শুরু হয়েছে ফ্রান্স-স্পেন মহারণ
বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল: শুরু হয়েছে ফ্রান্স-স্পেন মহারণ
লন্ডনে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত নাতির হাতে বাংলাদেশি বৃদ্ধা খুন, কাঠগড়ায় এনএইচএস ট্রাস্ট
লন্ডনে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত নাতির হাতে বাংলাদেশি বৃদ্ধা খুন, কাঠগড়ায় এনএইচএস ট্রাস্ট
স্বরাষ্ট্রমন্ত্রী নানা কাজে ব্যস্ত, তাই আইনশৃঙ্খলার উন্নতিতে তৎপরতা নেই: নাহিদ ইসলাম
স্বরাষ্ট্রমন্ত্রী নানা কাজে ব্যস্ত, তাই আইনশৃঙ্খলার উন্নতিতে তৎপরতা নেই: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’