মাঠে গড়ায়নি ম্যাচ, তবু সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩

জাপানের নাগোয়ায় গত কয়েকদিনের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় বাংলাদেশ ও চীনের মধ্যকার ম্যাচটি মাঠে গড়ায়নি। এমনকি টস পর্যন্ত হয়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালের ম্যাচটি মাঠে না গড়ালেও এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা।  

এর আগে পরিস্থিতি পর্যবেক্ষণে আম্পায়াররা তিনবার মাঠ পরিদর্শন করেন। বেশ সময় পেরিয়ে গেলেও মাঠের অবস্থা খেলার উপযোগী হয়নি। শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের সিদ্ধান্তে পৌঁছান আম্পায়াররা। 

র‍্যাঙ্কিংয়ে চীনের চেয়ে এগিয়ে বাংলাদেশ। তাই খেলা না হলেও বাইলজ অনুযায়ী সেমিফাইনালে উঠেছে নিগার সুলতানা জ্যোতিরা। এশিয়ান গেমসে বৈরী আবহাওয়া এবং মাঠ উন্নত না হওয়ায় চীনের হাংজুতেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল। 

আজ বাংলাদেশ নারী ফুটবল দলের ম্যাচ রয়েছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। জাপান সময় বিকাল ৪টায় ওসাকায় ম্যাচ শুরু হবে। বাংলাদেশ প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ১০ গোল হজম করেছিল। 

প্রসঙ্গত, এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ১৯ সেপ্টেম্বর হলেও ক্রিকেটের লড়াই শুরু হচ্ছে এর দুই দিন আগে (১৭ সেপ্টেম্বর)।

/এফআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসে শুরু নারীদের ক্রিকেট, বাংলাদেশ সর্বশেষ কোন পদক জিতেছিল? 
ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি নিগার, বিসিবি যা বলছে
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
সর্বশেষ খবর
ব্রাজিলিয়ান রাফিনিয়ার হ্যাট্রিকে বার্সেলোনার গোল বন্যা
ব্রাজিলিয়ান রাফিনিয়ার হ্যাট্রিকে বার্সেলোনার গোল বন্যা
সৌরবিদ্যুৎ কিনবে সরকার, নেট মিটারিং জানেন না বিদ্যুৎ কর্মকর্তারা
সৌরবিদ্যুৎ কিনবে সরকার, নেট মিটারিং জানেন না বিদ্যুৎ কর্মকর্তারা
৫০ কোটি ইউরোর প্রস্তাব! মেসি নাকি জানতেনই না অঙ্কটা কত
৫০ কোটি ইউরোর প্রস্তাব! মেসি নাকি জানতেনই না অঙ্কটা কত
ইন্টার মায়ামিতে মেসির নতুন কীর্তি, যা করতে পারেননি বার্সেলোনায়ও
ইন্টার মায়ামিতে মেসির নতুন কীর্তি, যা করতে পারেননি বার্সেলোনায়ও
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে