পাশের দেশে কী হয়েছে, সেটা দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২১, ২০:৪১আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২১:০৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোথায় কী থ্রেট রয়েছে, সেটা সম্পর্কে কোনও মন্তব্য করবো না। তবে আমাদের নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা বাহিনী সব সময় সজাগ রয়েছে। তিনি বলেন, ‘পার্শ্ববর্তী দেশে কী হয়েছে, সেটা আমাদের দেখার বিষয় নয়।’

রবিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর খামারবাড়িতে শারদীয় দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শুধু ধর্মীয় উৎসব নয়, যেকোনও উৎসব সিকিওর করার দায়িত্ব নিরাপত্তা বাহিনীর। আমাদের চোখ-কান খোলা রয়েছে। আমরা মনে করি সজাগ রয়েছি। কাউকে কোনও ধরনের দুষ্কর্ম  করতে দেবো না। আর পার্শ্ববর্তী দেশে কী হয়েছে, সেটা আমাদের দেখার বিষয় নয়।’

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, পৃথিবীর সব দেশে শান্তি অব্যাহত থাকুক। কোনও জায়গায় যেন জঙ্গির উত্থান না হয়। কোনও জায়গায় যেন সন্ত্রাসের মাধ্যমে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়।’

তিনি আরও বলেন, ‘হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আমাদের দেশে এবারও প্রায় ৫০০ প্রতিমা তৈরি হয়েছে। সংখ্যার দিক থেকে যা গত বছরের চেয়ে বেশি। আমরা আশা করি, সবগুলো সুন্দরভাবে শেষ হবে। যারা যাবার যাবেন। লক্ষ করেছেন, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান এখানে ধর্মের কোনও বাধা নেই‌। আগামীতে সবাই একটি কথাই বলবেন, ধর্ম যার যার উৎসব সবার।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখানে অনেক ধরনের জঙ্গির উত্থান হয়েছিল। সন্ত্রাসের উত্থান হয়েছিল। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমরা সেগুলো কন্ট্রোলে আনতে পেরেছি।’

/আরটি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
হঠাৎ তেজগাঁও থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী
চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি অমিত শাহের
সর্বশেষ খবর
চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় সেই তরুণী গ্রেফতার
চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় সেই তরুণী গ্রেফতার
‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে?
‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে?
অগোছালো থাকাটাই নাকি ট্রেন্ড! সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হচ্ছে ‘কাইন্ডা চিক’
অগোছালো থাকাটাই নাকি ট্রেন্ড! সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হচ্ছে ‘কাইন্ডা চিক’
হাসপাতালে মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতালে মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল