দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা নেই: র‌্যাব ডিজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২১, ১৪:৫৭ আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২০:২৪

শারদীয় দুর্গপূজাকে কেন্দ্র করে দেশের কোথাও জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘আমাদের কাছে জঙ্গি হামলার কোনও গোয়েন্দা তথ্য নেই। তারপরও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না, প্রস্তুত রয়েছি। জঙ্গিদের যেকোনও হামলা নস্যাৎ করে দিতে আমরা প্রস্তুত আছি।’

সোমবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানী পূজা মণ্ডপে দুর্গাপূজা উপলক্ষে র‍্যাবের নেওয়া বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

র‌্যাব ডিজি বলেন, ‘আমাদের অসাম্প্রদায়িকতার যে শক্তি রয়েছে এবারও সেই শক্তিতে নিরাপদে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারবো। হিন্দু সম্প্রদায় যাতে নিরাপদে পূজা উদযাপন করতে পারে, সে জন্য দেশের সব আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে।’

আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করতে গত ৫ অক্টোবর থেকে সারাদেশে কাজ করছে র‌্যাব। আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। ১৬ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হয়েছে।’

মাদক, বিস্ফোরক উদ্ধারে আমাদের ডগস্কয়ার নিয়মিত টহল দেবে বলেও তিনি জানান। যেকোনও ঘটনা ঘটলে র‌্যাবের সদর দফতরের হটলাইনে ০১৭৭৭৭২০০২৯ অভিযোগ ও তথ্য দেওয়ারও অনুরোধ করেছেন তিনি। 

বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে র‌্যাবের চেকপোস্ট অব্যাহত রয়েছে উল্লেখ করে র‌্যাব ডিজি বলেন, ‘আমরা পূজা উদযাপনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম আয়োজন করেছি। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‌্যাব কাজ করছে।’

র‌্যাবের ডিজি স্বাস্থ্যবিধি মেনে সবাইকে পূজা মণ্ডপে আসার অনুরোধ জানান। পূজা মণ্ডপে নারীদের যৌন হয়ারনি মোকাবিলায় র‌্যাবের মোবাইল কোর্ট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।

হিন্দু সম্প্রদায়ের বনানী পূজা মণ্ডপের নেতারা এসময় উপস্থিত ছিলেন।

 

/এআরআর/আইএ/
সম্পর্কিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬, মামলা ৪৯
রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বায়ুদূষণে আজ বিশ্বে ৯ম স্থানে ঢাকা, শীর্ষে লাহোর
সর্বশেষ খবর
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির