আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে সজাগ বাংলাদেশ

শেখ শাহরিয়ার জামান
১১ অক্টোবর ২০২১, ২২:১৪আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২২:১৪

আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন এসেছে। এ কারণে আফগানিস্তানের প্রতি বিশেষ নজর দিচ্ছে এই অঞ্চলের দেশগুলোসহ অন্যান্যরা। মধ্যপন্থী ও কট্টর তালেবানের মধ্যে দ্বন্দ্ব, আফগান জনগণের মৌলিক চাহিদা না মেটানো, ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা ও আন্তর্জাতিক চাপের কারণে অস্বস্তিতে রয়েছে তালেবান। অন্যদিকে এক-তৃতীয়াংশ আফগান অভুক্ত থাকায় মানবিক বিপর্যয়ের আশংকা করছে আন্তর্জাতিক সম্প্রদায়।

এসব ঘটনায় দক্ষিণ এশিয়ার দেশ হিসাবে বাংলাদেশ বিশেষভাবে সজাগ, কারণ ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তালেবান যখন ক্ষমতায় ছিল তখন ঢাকার অভিজ্ঞতা ভালো ছিল না। এ প্রেক্ষাপটে আফগান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সজাগ এবং ‘ওয়েট অ্যান্ড সি’ নীতি গ্রহণ করেছে এবং একই সঙ্গে অপেক্ষা করছে আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে আফগানিস্তান পরিস্থিতিকে বিবেচনা করছে।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ’জাতিসংঘে আফগানিস্তানের প্রতিনিধিত্ব কে করবে এটি এখনও ঠিক হয়নি, কিন্তু এটি হলে আমাদের জন্য সুবিধা হতো।’

একই অবস্থান দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোরও। কারণ এ ধরনের কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘একটি পক্ষ চাইছে আফগানিস্তানকে বাদ দিয়ে সার্কের বৈঠক করতে এবং অন্য আরেকটি পক্ষ নতুন এ আফগান সরকারকে আমন্ত্রণ জানানোর কথা বলছে।’

বাংলাদেশের প্রতিক্রিয়া

তালেবান ক্ষমতা দখলের পর বাংলাদেশে তেমন কোনও প্রতিক্রিয়া বা তাৎপর্যপূর্ণ কোনও ঘটনা ঘটেনি।

পররাষ্ট্র সচিব বলেন, ‘আমাদের এখানে কোনও প্রতিক্রিয়া বা তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে কিনা বা অন্য কেউ এখান থেকে কোন ফায়দা নেওয়ার চেষ্টা করছে কিনা সে বিষয়ে নজরদারি রয়েছে। আমরা এখন পর্যন্ত প্রকৃতপক্ষে কোন কিছু দেখিনি বা শুনিনি।’

সাইবার স্পেসে অনেকে অনেক রকম কথাবার্তা বলে থাকে এবং সেগুলো মনিটর করা হচ্ছে কিন্তু প্রকৃত অর্থে এখন পর্যন্ত কোনও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দেখা যাচ্ছে না বলে তিনি জানান।

তালেবানের প্রতিশ্রুতি

আফগান নাগরিকদের পূর্ণ অধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তালেবান সরকার। পররাষ্ট্র সচিব বলেন, ’এখন দেখা দরকার ‑ নতুন সরকার যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো বাস্তবায়ন করছে কিনা বিশেষ করে নারী শিক্ষার বিষয়ে।’

তারা কি বার্তা দিতে চায় তা এখনও পরিষ্কার নয় এবং তাদের নিরাপত্তার বিষয়টি এখনও মাঝে মাঝে মনে হচ্ছে স্থিতিশীল নয় ‑ বলে তিনি জানান।

সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, আমরা জাতিসংঘের অন্যদের সঙ্গে বিষয়টি সমন্বয় করছি। আফগান জনগণের জন্য যদি কোনও সহযোগিতা প্রয়োজন হয় এবং সহযোগিতা যদি জাতিসংঘের অধীনে দেওয়া হয় তাহলে আমাদের জন্য সুবিধা হয় বলে তিনি জানান।

মাসুদ বিন মোমেন বলেন, পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘের অধীনে খাদ্য ও ওষুধ পাঠাতে বাংলাদেশ প্রস্তুত আছে।

/এমএস/
সম্পর্কিত
বিরিয়ানির জন্ম কোন দেশে
জাতিসংঘের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা
কোন বিরল রোগে মারা গেলেন আফগান ক্রিকেটার শাপুর জাদরান
সর্বশেষ খবর
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
নবম পে-স্কেলের পথে নতুন বাধা!
নবম পে-স্কেলের পথে নতুন বাধা!
মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে সহায়তা করতে আগ্রহী যুক্তরাষ্ট্র 
মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে সহায়তা করতে আগ্রহী যুক্তরাষ্ট্র 
মামলা প্রত্যাহার না করলে মঙ্গলবার থেকে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির
মামলা প্রত্যাহার না করলে মঙ্গলবার থেকে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির
সর্বাধিক পঠিত
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা