কবিতা

ভূতাশন

বনানী চক্রবর্তী
১২ অক্টোবর ২০২১, ০২:৪২আপডেট : ১২ অক্টোবর ২০২১, ০২:৪২

যেভাবে আবার, যেভাবে বারবার মাটির পাত্রচাপা ওই ভ্রূণ বেড়েছে যে যার মতো... অঙ্গ অঙ্গ বিকলাঙ্গ, সেইভাবে সেভাবেই গড়ে ওঠা সে এক মানবশিশু কিংবা বাঁশের কোঁড় কি তোমার নাম দেবো বলো... খাদ্য নাকি লেলিহান খিদে নিয়ে সবকিছু গিলে খাওয়া ভূতাশন এক... অপুষ্ট শরীর থেকে ভাটির মতন দুই চোখ চেটেপুটে খায় স্নেহ, শুষে নেয় এক থেকে একাধিক নদী জনপদ... তবুও আবার, বারবার এফোঁড় ওফোঁড় তির... মা মরা শিশুর যেমন বহু স্নেহ বহু জলধারা কিছুতেই প্রলেপ দেয় না কোনো দিন... তুমিও তেমন... কণ্ঠে ভরে নিয়েছ তরল, কলমেতে নিয়ে আছ বিষ... ছড়ানো ছিটানো ওই বিধাতার অবিচারে অত্যাচারে ঘাড় বেঁকা উদ্ধত মানব শিশু, আপসের চারাগাছে ছড়িয়েছ যা দেবার ছিলো... দেবতা তোমার কাছে নতজানু খেলাভোলা তুলে দিতে চেয়ে... সেও তো চেয়েছে, যা হবার হয়ে গেছে, এবার আবার সব কিছু স্বভাবসম্মত হলে তীব্র তীক্ষ্ণ তির বেঁধা থেকে কোথাও মিলতে পারে অমোঘ পরিত্রাণ কিছু...

আজ আবার বহুপথ ধীর পায়ে হেঁটে চলে গেছ... যাবার আগেই ওইখানে নিয়েছ কি তুমি, কিছু স্নেহ কিছু প্রেম শীতল হবার ভালোবাসা... সিঞ্চিত শান্তিজল আজ কি তোমায় ছুঁয়েছে... এ ভীষণ গ্রীষ্ম দুপুরে তারাও শুকিয়ে গেছে নাকি, জানবো জানবো করে জানা তো হলো না আর... ওই দেখো দূরের আয়নায় দোলায়িত ওই কে ও... চিনতে পেরেছ বোধহয়...

/জেডএস/
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি