কবিতা

কুড়াল-বধ

মাহফুজা অনন্যা
১২ অক্টোবর ২০২১, ০২:৫৬আপডেট : ১২ অক্টোবর ২০২১, ০২:৫৭

কুড়াল-বধ

শাঁ শাঁ হিপালেস শব্দ
কসরতের ফুটবল। বিপ্লুত স্টেডিয়াম 
নাক ডুবানো প্রাকটিস

লম্বকর্ণ। কুড়াল-বধ 

এন্টিপোয়েট্রির বুকে ছুরি! ইউরেকা! 
কোবিদের ডগমগ বিথারা কবিতা! 

পোয়েটিক নর্তক ব্ল্যাক-আউট!

ল্যারিনজাইটিসে ভুগছে কারাগার
বাবুইতুলসী মহাতপা ব্রা খুলছে, 

কবিতা ঝরে বিপল ঝড়ে…

তিনতলা। শুক্রবার

অন্থন-স্যুপের তিনতলা। শুক্রবার। 
আকাশ অলোকসুন্দর নিশাপতি 

সহস্র কবুতরের কাঁটাবন 
প্রোমোদের রঙিন ঘুড়ি 
হাড়ের গহিনে আবছা কালো-হলুদ 
অর্থোপ্টেরা 

পাড়াতুতো ছাদ দন্তহীন ধবধবে 
আত্মা ছোঁয়ার স্পর্ধা! 
হাজার বছর ঈদ-ঈদ
সন্ধ্যাটি আম-আম দুধ-দুধ
কাঁঠালের... আঠারও… 

হেম অন্তের মাউসপ্যাডে অসচেতন কী-বোতাম
গোলাপি ওড়নার উল্লাস 
অক্ষরের মেলোপাতাড়ি ছুট
মুশকিল বধির বেটোফেন! 

উনপাঁজুরের অট্ট পঞ্চাশে 
শব্দের কিছু যায়, আসে? 

কলঙ্ক চিহ্নিত শহরে সচল পয়ারে
কবিতায় লিখে যাচ্ছি তোমাকে, তোমাকে, তোমাকে… 

তুমি কি তিনতলা। শুক্রবার। 
বন-কাঁটার আঘাতে আমার অভাব চিবোও?

/জেডএস/
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি