ইভ্যালির দায়-দেনা নির্ধারণে পরিচালনা পর্ষদ গঠনের বিষয়ে আদেশ বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২১, ১২:৫২আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১২:৫২

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দায়-দেনা নির্ধারণের জন্য পরিচালনা পর্ষদ গঠনের বিষয়ে আগামীকাল বুধবার (১৩ অক্টোবর) আদেশের দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

প্রতিষ্ঠানটির যাবতীয় নথি দাখিলের পর মঙ্গলবার (১২ অক্টোবর) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে প্রতারণার শিকার এক গ্রাহকের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন।

এর আগে গত ১১ অক্টোবর ইভ্যালির যাবতীয় নথি হাইকোর্টে দাখিল করে জয়েন্ট স্টক কোম্পানিজ। তবে সবশেষ অডিট রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও ২০১৯ সাল পর্যন্ত অডিট রিপোর্ট হাইকোর্টে দাখিল করেছে ইভ্যালি।
 
গত ৩০ সেপ্টেম্বর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সব নথি তলব করেছিলেন হাইকোর্ট। সে আদেশের ধারাবাহিকতায় হাইকোর্টে প্রতিবেদন দাখিল করা হয়।

প্রসঙ্গত, একজন ক্রেতা ইভ্যালিতে পণ্য অর্ডার করার পাঁচ মাস পরও তা বুঝে না পাওয়ায় বাংলাদেশ ব্যাংক গভর্নর, ই-ক্যাব, ভোক্তা অধিকারে বার বার অভিযোগ করেন। কিন্তু তাতে কোনও প্রতিকার না পাওয়ায় ইভ্যালির অবসায়ন চেয়ে হাইকোর্টে একটি আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি নিয়ে ইভ্যালির সবধরনের সম্পদ বিক্রি-হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। একইসঙ্গে ইভ্যালিকে কেন অবসায়ন করা হবে না, তা জানতে চেয়ে নোটিশ জারি করেন আদালত।

আবেদনে ইভ্যালি লিমিটেড, রেজিস্ট্রার জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, কনজুমার রাইটস প্রটেকশন ব্যুরো, নগদ, বিকাশ, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, ই-ক্যাব অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বেসিস, বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য সচিবকে বিবাদী করা হয়।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
চেক ডিজঅনারের মামলায় ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে
ইভ্যালির রাসেল ও শামীমা গ্রেফতার 
ইভ্যালির রাসেল-শামীমার ১৫ মাসের জেল
সর্বশেষ খবর
ছাত্রদের আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ‘পেছনে যে-ই থাকুক, সামনে আমরা আছি’  
ছাত্রদের আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ‘পেছনে যে-ই থাকুক, সামনে আমরা আছি’  
এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি
এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি
ফাইনাল নিশ্চিত করেই ম্যারাডোনাকে শ্রদ্ধা জানালেন মেসি
ফাইনাল নিশ্চিত করেই ম্যারাডোনাকে শ্রদ্ধা জানালেন মেসি
নারী শ্রমিকরা কেন বেশি চাকরি হারানোর ঝুঁকিতে? 
নারী শ্রমিকরা কেন বেশি চাকরি হারানোর ঝুঁকিতে? 
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
চলমান শিক্ষার্থী আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার
চলমান শিক্ষার্থী আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার