ঢাকায় সাফে উদ্বোধনী ম্যাচেই ভারত-পাকিস্তান, এরপর বাংলাদেশের লড়াই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৪আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৪

২০১৮ সালের পর আবারও ঢাকায় ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। দীর্ঘ আট বছর পর ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’খ্যাত এই টুর্নামেন্টের আসর বসছে বাংলাদেশের মাটিতে। সাত দেশকে নিয়ে আগামী ৫ থেকে ১৭ নভেম্বর হবে জমজমাট এই প্রতিযোগিতা।

আজ সূচি প্রকাশ করেছে আয়োজক সাফ কর্তৃপক্ষ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ৫ নভেম্বর উদ্বোধনী দিনেই মহারণে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। একই দিনে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ ভুটান।

গ্রুপ পর্বে ৮ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে খেলবে পাকিস্তান। একই দিনে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভুটান।

১১ নভেম্বর মাঠে নামবে ভারত ও মালদ্বীপ। একই দিনে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।

গ্রুপ পর্বের ম্যাচ একটি বিকাল সাড়ে ৩টায়, পরেরটি রাত ৮টায়। দুটি সেমিফাইনালও একইভাবে বিকাল ও রাতে একই সময়ে অনুষ্ঠিত হবে। ফাইনালও শুরু হবে রাত ৮টায়।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
আসিয়ানের মতো সাফও ফিফার অধীনে!
ঢাকার সাফে কুয়েত-লেবাননের মতো দল নেই কেন?
প্রবাসীদের নিয়ে গড়া শ্রীলঙ্কা দলকে ‘ভয়’ বাংলাদেশের
সর্বশেষ খবর
মৃত্যুদণ্ডের সঙ্গে প্রতিশোধের সম্পর্ক নেই, ন্যায়বিচার নিশ্চিত করতে চাই: ডা. জাহেদ
মৃত্যুদণ্ডের সঙ্গে প্রতিশোধের সম্পর্ক নেই, ন্যায়বিচার নিশ্চিত করতে চাই: ডা. জাহেদ
ওবায়দুল কাদেরসহ আ.লীগ-ছাত্রলীগের ৭ জনের মৃত্যুদণ্ড: কোন অপরাধে কী সাজা হলো
ওবায়দুল কাদেরসহ আ.লীগ-ছাত্রলীগের ৭ জনের মৃত্যুদণ্ড: কোন অপরাধে কী সাজা হলো
১০০ দিনেও ফেরেনি ইন্টারনেট, পাকিস্তান-শাসিত কাশ্মীরে কী ঘটছে?
১০০ দিনেও ফেরেনি ইন্টারনেট, পাকিস্তান-শাসিত কাশ্মীরে কী ঘটছে?
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন, ‘রিটায়ার’ শব্দের আসল অর্থ জানালেন অমিতাভ বচ্চন
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন, ‘রিটায়ার’ শব্দের আসল অর্থ জানালেন অমিতাভ বচ্চন
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি