আলাদা কেন্দ্রে স্কুল শিক্ষার্থীদের টিকাদান শুরু হচ্ছে চলতি সপ্তাহে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২১, ১৪:১৫আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৫:৫৬

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন, ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি শুরু হবে চলতি সপ্তাহে। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সার্ভাইভারস কিট হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি আরও জানান, শিশু-কিশোরদের টিকাকেন্দ্র আলাদা হবে।

অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘সক্ষমতা অনুযায়ী সারাদেশের জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে ২১টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে স্কুল শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করছি, চলতি সপ্তাহে আমরা টিকাদান শুরু করতে পারবো।’

প্রাথমিকভাবে আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে অধিদফতর। মহাপরিচালকের আশা, ‘এক্ষেত্রে আমরা একসঙ্গে অনেক শিক্ষার্থীকে টিকা দিতে পারবো। তবে সম্মেলন কেন্দ্রটি চাইলেই তো হবে না, জায়গাটা পেতে হবে। তাছাড়া লোকবলের বিষয়ও আছে।’

ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম উল্লেখ করেন, ‘স্কুল শিক্ষার্থীদের তালিকা সরবরাহ করবে শিক্ষা প্রতিষ্ঠান। আমরা সুরক্ষা প্ল্যাটফর্মে তাদের বিস্তারিত তথ্য দিয়ে দেবো।

মহাপরিচালকের কথায়, ‘আমরা যেকোনও টিকা দেওয়ার আগে পরীক্ষামূলক কার্যক্রম চালাই। ৫০-১০০ জন নিয়ে যেটুকু পারি তা দিয়ে প্রাথমিকভাবে কাজ হবে। তাদের দিয়ে আমরা পর্যবেক্ষণ করবো। এরপর বড় আকারে টিকা দেবো।’

/এসও/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৯ শ্রমিকের মৃত্যুর পর জানা গেলো ফেরদৌস স্টিলের ছাড়পত্রের মেয়াদ ছিল না
৯ শ্রমিকের মৃত্যুর পর জানা গেলো ফেরদৌস স্টিলের ছাড়পত্রের মেয়াদ ছিল না
সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি
ডপলার জরিপসরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি
২০ রুপি ঘুষের অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, খালাস দুই সরকারি কর্মচারী
২০ রুপি ঘুষের অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, খালাস দুই সরকারি কর্মচারী
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন