রোহিঙ্গাদের জন্য ৭ হাজার ৫৩৮ কোটি টাকা দিয়েছে যুক্তরাজ্য: সারাহ কুক

টাঙ্গাইল প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৬, ২৩:০৯ আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ২৩:০৯

রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় দীর্ঘদিন ধরে বাংলাদেশকে সহায়তা দিয়ে আসা দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য অন্যতম বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সারাহ কুক। তিনি বলেন, ‘গত ৯ বছরে যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৪৬ কোটি পাউন্ড (প্রায় ৭ হাজার ৫৩৮ কোটি টাকা) সহায়তা দিয়েছে।’

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে দুর্গাপূজা দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সারাহ কুক।

যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, ‘মিয়ানমারের পরিস্থিতি যখন ভালো হবে, তখন রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনকে এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাজ্য ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।’

বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন জানিয়ে সারাহ কুক বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত বিশাল জনগোষ্ঠী রয়েছে। বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে আমাদের শক্তিশালী অংশীদারত্ব রয়েছে।’

কুমুদিনীতে দুর্গাপূজা দেখতে এসে নিজের উচ্ছ্বাসের কথা জানান যুক্তরাজ্যের হাইকমিশনার। তিনি বলেন, ‘এখানে এটি আমার তৃতীয় সফর। এখানকার চমৎকার সব আয়োজন দারুণ উপভোগ করছি।’

বিকালে কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছান সারাহ কুক। কুমুদিনী লাইব্রেরিতে চা-চক্র শেষে কমপ্লেক্সের রেস্টহাউসে যান। সেখান থেকে পূজামণ্ডপ পরিদর্শনে বের হন। তিনি বজরা নৌকায় চেপে লৌহজং নদের উত্তর পার থেকে দক্ষিণ পারে যান। এ সময় সুইজারল্যান্ডের উপমিশন প্রধান দীপক এলমারও নৌকায় ছিলেন।

নৌকা থেকে নেমে দুজন পূজামণ্ডপের সামনে আশানন্দ হলে যান। সেখানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা তাদের স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক শ্রীমতী সাহা, শম্পা সাহা ও প্রতিভা মুৎসুদ্দি।

 

/এএম/ 
সম্পর্কিত
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
অপহরণ করে বিক্রি, এরপর সাগরপথে পাচার
রোহিঙ্গা প্রত্যাবাসন: বাংলাদেশ অনন্তকাল এই দায়িত্ব বহন করতে পারে না
সর্বশেষ খবর
বেনামে খোলা যাবে না বিমা পলিসি, ১০ লাখ টাকার লেনদেনে রিপোর্ট বাধ্যতামূলক
বেনামে খোলা যাবে না বিমা পলিসি, ১০ লাখ টাকার লেনদেনে রিপোর্ট বাধ্যতামূলক
কিশোর গ্যাং দমনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিদ্ধান্ত হয়েছে, ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি: আইজিপি
কিশোর গ্যাং দমনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিদ্ধান্ত হয়েছে, ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি: আইজিপি
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রফেশনালে আবেদন ১৫ নভেম্বর পর্যন্ত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রফেশনালে আবেদন ১৫ নভেম্বর পর্যন্ত
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক