১৫ নারী পেলেন ‘ইন্সপায়ারিং ওমেন ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২১’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২১, ১৯:৩৫আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৯:৩৫

বিশ্বব্যাপী স্বেচ্ছাসেবায় নিয়োজিতদের ৫৭ শতাংশই নারী। স্বেচ্ছাসেবার মাধ্যমে একদিকে যেমন নারীদের অংশগ্রহণ শক্তিশালী হয়, তেমনই অসমতা দূরীকরণেও ভূমিকা পালন করে। নারী স্বেচ্ছাসেবীদের এই গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি জানাতে এবং অনুপ্রেরণা জোগাতে ১৫ জন নারীকে  ‘ইন্সপায়ারিং ওমেন ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২১’ সম্মাননা দেওয়া হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিএইডি ভবনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউএনভি বাংলাদেশ, ভিএসও বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং অ্যাকশনএইড বাংলাদেশ যৌথভাবে এই সম্মাননা প্রদানের আয়োজন করে।

এই আয়োজনে পদকপ্রাপ্ত ১৫ জন নারীর মধ্যে নানা ধাপে নির্বাচিত সেরা ৫ জন স্বেচ্ছাসেবী হলেন— ফরিদপুরের তাহিয়াতুল জান্নাত, ঢাকার কামরুন নাহার কলি ও তাসনুভা আনান, রংপুরের আরিফা জাহান বিথি, নোয়াখালীর আয়েশা আক্তার। ক্রমানুসারে এই ৫ জন সম্মাননা পুরস্কার হিসেবে পেয়েছেন ১ লাখ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া ১৫ জনের প্রত্যেকেই ক্রেস্ট, সার্টিফিকেট এবং পদক পেয়েছেন।

আয়োজকরা জানান, করোনাকালে স্বাস্থ্য, সচেতনতা বৃদ্ধি, খাদ্য বিতরণ, সহিংসতা প্রতিরোধ, শিশু সুরক্ষা, শিক্ষা, স্যানিটেশন, পরিবেশ, মানসিক স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুলতানা আফরোজ বলেন, ‘বাংলাদেশসহ সারাবিশ্বে করোনাকালীন সংকটের শুরু থেকেই নারীরা প্রথম সারির সাড়া প্রদানকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের এই অবদানের মাধ্যমে তারা বড় ধরনের ইতিবাচক প্রভাব রাখছেন। শারীরিক, সামাজিক, অর্থনৈতিক বাধা সত্ত্বেও তারা বিভিন্ন খাতে অভূতপূর্ব অবদান রেখে চলেছেন, যা মর্যাদা ও সম্মান পাওয়ার দাবিদার।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) নারী স্বেচ্ছাসেবীদের উদ্ভাবনী শক্তিকে এগিয়ে নিয়ে যেতে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। যাতে করে তারা জাতীয় স্বেচ্ছাসেবী নীতিমালার আলোকে জাতীয় ও বৈশ্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।’

আয়োজনে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন— ইউএনডিপি'র ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ভ্যান নুয়েন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তী, ইউএনভি কান্ট্রি  কোঅর্ডিনেটর আক্তার উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হক প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সাবেক অতিরিক্ত সচিব ড. কাজী আনোয়ারুল হক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর প্রধান প্রকৌশলী রশীদ খান, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের  পরিচালক জলি নূর হক, ভিএসও বাংলাদেশের বিজনেস পারসুইট লিড মো. সালাহউদ্দিন আহমেদ, এবং অ্যাকশনএইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার আফসানা আলিম।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
যানবাহনে বাড়ছে নারী চালকের সংখ্যা, সহায়ক পরিবেশ সৃষ্টির আহ্বান
বাড্ডায় প্রবাসীর স্ত্রী নিহতের ঘটনার নতুন মোড়
কক্সবাজার বিমানবন্দরে ৯৮২৫ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
সর্বশেষ খবর
বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে যান চলাচলে নিয়ন্ত্রণ
বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে যান চলাচলে নিয়ন্ত্রণ
সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, উড়ে গেছে যুবকের গোড়ালি
সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, উড়ে গেছে যুবকের গোড়ালি
বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো কেন একই সময়ে?
বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো কেন একই সময়ে?
খিলক্ষেতে নিখোঁজ ‌শিশুর মরদেহ উদ্ধার
খিলক্ষেতে নিখোঁজ ‌শিশুর মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ